editor
প্রকাশিত: 2:06 PM, October 12, 2023
গত জুলাই মাসে বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বচ্যাম্পিয়ন এই আর্জেন্টাইন তারকার পর এবার আসছেন সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো। আগামী ১৮ অক্টোবর তার ঢাকায় আসার কথা রয়েছে।
এমিলিয়ানো মার্টিনেজ একদিনের ঝটিকা সফরে ঢাকায় পা রেখেছিলেন। তাকে দেশে এনেছিলেন মূলত ভারতীয় স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। এবারও তার মাধ্যমে ঢাকায় আসছেন সাবেক বিশ্ব তারকা।
শতদ্রু দত্তের সঙ্গে কাজ করেন বাংলাদেশি মেহেদী জামান সনেট। তিনি রোনালদিনহোর আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোনালদিনহো আসছে এটা পুরোপুরি নিশ্চিত। একটি স্পন্সর প্রতিষ্ঠান তাকে আনছে। বিস্তারিত পরে জানানো হবে। ১৮ তারিখ মধ্যরাতের পরই রোনালদিনহো রওনা হবেন।’
আয়োজকদের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় মার্টিনেজের ঢাকা সফর বেশ বিতর্ক জন্ম দিয়েছিল। বর্তমান ও সাবেক কোনো তারকা ফুটবলারকে আমন্ত্রণ না জানিয়ে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সময় কাটিয়েছিলেন এই আর্জেন্টাইনের সঙ্গে। এবার সেই বিতর্ক এড়াতে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সাক্ষাতেরও একটি পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় লেগ খেলবে। জামাল ভূঁইয়া রোনালদিনহোর সঙ্গে সাক্ষাৎ করে আর্জেন্টিনার লিগে যোগ দেবেন বলে জানা গেছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,