editor
প্রকাশিত: 1:42 PM, January 5, 2023
ডিএসএস ডেস্ক :: ঘন কুয়াশায় রোদের দেখা না মেলায় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে গত কয়েকদিন ধরে সারাদেশেই অনুভূত হচ্ছে তীব্র শীত। এরমধ্যে রাতের তাপমাত্রা কমে গিয়ে দেশের আট অঞ্চলে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ থেকে কমে হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জাগো নিউজকে জানিয়েছেন, রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সকালে রাজশাহীতে ১০, পাবনার ঈশ্বরদীতে ৯ দশমিক ৫, দিনাজপুরে ৯ দশমিক ৮, নীলফামারীর সৈয়দপুরে ৯ দশমিক ৬, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০, চুয়াডাঙ্গায় ৯ দশমিক ২ ও কুষ্টিয়ার কুমারখালীতে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ এবং ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে হামিদ মিয়া বলেন, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমার কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।
এর আগে সকালে আব্দুল হামিদ মিয়া জাগো নিউজকে বলেন, দিন ও রাতের তাপমাত্রার ব্যবধানজনিত কারণে যে শীতের তীব্রতা এটা আরও দু-একদিন থাকতে পারে। শনিবার থেকে হয়তো পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে সেটা স্থায়ী হবে না, দু-এক দিন পর হয়তো আবার পরিস্থিতি এমনই থাকবে।
তাপমাত্রা খুব বেশি নিচে নামেনি। তারপরও গত দু-দিন ধরে সারাদেশে তীব্র শীতের অনুভূতি। ঢাকায়ও অনুভূত হচ্ছে তীব্র শীত। গতকাল বুধবার সারাদিন ঢাকায় রোদ ওঠেনি। বুধবারের মতো বৃহস্পতিবারও সকাল থেকে কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঝেমধ্যে রোদের আভাস মিলছে।
এস এ
8 রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর)
8 প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’
8 জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত
1 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি
4 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক
5 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে
3 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ
2 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের