editor
প্রকাশিত: 6:44 PM, October 12, 2023
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান বলেছেন, নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের বাজারে সংকট নেই। কিন্তু সমন্বয়ের অভাব ও কিছু সুবিধাভোগী লোকের জন্য বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে।
এই বিষয়গুলো নিয়ে ডিএমপি কাজ করছে, প্রতিদিন মনিটরিংয়ে মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) ডিএমপি সদরদপ্তরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, বাজারে জিনিসপত্রের সংকট না থাকলেও সমন্বয়ের অভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়ীরা আড়ত থেকে মালামাল কিনলে তাদের রশিদ দেওয়া হয় না। আবার ওই ব্যবসায়ীদের কাছ থেকে খুচরা ব্যবসায়ীরা মালামাল কিনলে তাদেরও রশিদ দেওয়া হয় না।
সবশেষে ক্রেতারা মালামাল কিনতে গেলে তাদেরও স্লিপ দেয় না। এই স্লিপ না দেওয়ার কারণে কিছু সুবিধাভোগী মানুষরা এখানে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি করে। তাই ব্যবসায়ীদের যেমন রশিদ নেওয়া উচিত, তাদেরও আবার সে ভাবে রশিদ দেওয়া উচিত।
তিনি বলেন, আগে সড়ক যোগাযোগ তেমন ভালো ছিল না, কিন্তু এখন সড়ক যোগাযোগ অনেক ভালো। যার কারণে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও নিত্য প্রয়োজনীয় পণ্য ঢাকায় চলে আসে। সে ক্ষেত্রে জিনিসপত্রের দাম কম হাওয়ার কথা।
সবজি উৎপাদনে সারাবিশ্বে বাংলাদেশ তৃতীয়। আমাদের এমন থাকার কথা নয়। যেই বিষয়টি তা হলো সমন্বয়ের অভাব, সবাই একসাথে কাজ করলে, সবাই সহযোগিতা করলে তখন অবশ্যই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব।
ব্যবসায়ীদের কাছ থেকে যাতায়াতে চাঁদাবাজির কথা উঠে এসেছে, এ বিষয়ে সঠিক তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
হাবিবুর রহমান বলেন, ডলার সংকটের কারণে সব দেশেই দ্রমূল্যের ঊর্ধ্বগতি রয়েছে। সরকার এ বিষয়গুলো নিয়ে কাজ করছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যেই মনিটরিং কমিটি আছে, তাদের সঙ্গে পুলিশও থাকবে। প্রয়োজনে বড় বড় বাজারে সিটি কর্পোরেশনের সঙ্গে আমাদের পুলিশও অংশগ্রহণ করবে।
যাতে যেকোনো সময় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় করা যায়। যেকোনো সিন্ডিকেট ও যেকোনো অপতৎপরতাকে রুখে দিতে আমরা বদ্ধপরিকর।
সিন্ডিকের পিছনে রাজনৈতিক যোগসূত্রতা রয়েছে, সেটা ভাঙা সম্ভব কি-না জানতে চাইলে কমিশনার বলেন, আমাদের কাছে সিন্ডিকেটের বিষয়ে কোনো রাজনৈতিক অপতৎপরতার বিষয়টি পরিষ্কার নয়। আমাদের গোয়েন্দা সংস্থা আছে তারা কাজ করছেন। যদি এই ধরনের কোনো কিছু আমাদের কাছে আসে, আমি পরিস্কার ভাষায় বলে দিতে চাই, যেকোনো সিন্ডিকেটের বিরুদ্ধে ডিএমপি যেকোনো অবস্থায় তৎপর। যেকোনো সিন্ডিকেট ভেঙে দেওয়ার সক্ষমতা ডিএমপির রয়েছে।
ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন আর রশীদ, ডিএমপির ৫০ থানার ওসি, ৮ বিভাগের ডিসি, ভোক্তা অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।