editor
প্রকাশিত: 3:36 PM, October 14, 2023
আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি :: নিত্যপ্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় দিশেহারা সাধারণ মানুষ। হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন বাজারে সব পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দিনমজুর, মধ্যবিত্ত সাধারণ মানুষ দিশেহারা। দোকানগুলোতে বিভিন্ন সময়ে দোকনদারদের সাথে দাম দর নিয়ে ঝগড়াও করছে। এসব দোকান থেকে শুধুমাত্র চাল ও আটা কিনতে পারলেও মাছ, মাংস, শাকসবজিসহ সংসারের বাজার তালিকার অন্য সবকিছুই বাইরে থেকে বেশি দামে কিনতে হচ্ছে নিম্ন আয়ের পরিবারগুলোকে। এতে বাজার করতে এসে হিমশিমে পড়তে হচ্ছে।
বৃহস্পতিবার-শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন দোকানগুলো ঘুরে দেখা যায় বাজার করতে আসা মানুষদের হিমশিমের চিত্র। এমন নাজুক পরিস্থিতিতে এলাকার লাখাই বাজারে গিয়ে দেখা যায়, নিম্নবিত্ত মানুষজনদের নিত্যদিনের কাঁচাবাজার ও মুদি মালামাল কেনায় সংকটের চিত্র।
লাখাই বাজারের শফিকুল ইসলাম নামে এক সবজির ব্যবসায়ী জানান, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় বিক্রিও কমে গেছে তাদের। মালেরদাম বেশী কাস্টমাররা আগে যেখানে এক কেজি নিতো বাজারে অন্যান্য জিনিসের দাম বেড়ে যাওয়ায় এখন পরিমাণে সবজি কমিয়ে নিচ্ছেন গ্রাহকরা।
লাখাই বাজারে মাছ ব্যবসায়ী লতিফ মিয়া বলে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে কে পড়ে থাকবার মত না একজনে দৈনিক ৪০০ টাকা রুজি করে ৪০০ টাকা তার কিছুই হয় না।
দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় শ্রমজীবী এসব মানুষদের পাশাপাশি বেকায়দায় পড়েছেন এলাকার দিনমজুর ছোট চাকরিজীবিসহ মধ্যবিত্ত পরিবারগুলোকেও। চাকরিজীবীরা বলছে, হিসাবের টাকায় মাস শেষে সন্তানদের লেখাপড়া, খাওয়া-দাওয়া ও টুকটুক ব্যক্তিগত খরচ দিয়ে কোনোরকম চলে আসলেও বাজারে নতুন করে আবারও সবকিছুর দাম বেড়ে যাওয়ায় মানসিক প্রেসারে দিন পার করতে হচ্ছে তাদের।
এদিকে লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাহার উদ্দিন বলেন, সবকিছুর দাম বাড়ায় কৃষি উৎপাদন খরছ বেড়ে গেছে, তাই আমাদের নিত্য প্রয়োজনীয় যেগুলা জিনিস দাম বেড়ে গেছে। আমরা চাষাবাদ করে যে সব ফালাইতে পারি সেগুলো যদি আমরা ভালো করে চাষাবাদ করি তাহলেই তো নিজের হাতের শাক সবজি পিয়াজ রসুন তেল নিজেরা চাষাবাদ করে পলাইয়া খাইতে পারি।
তিনি আরো বলেন, বৃষ্টি হয়ে কৃষি পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় অনেক শাক সবজির দাম বেড়েছে আবার শীতকাল ফসল আসলেই দাম কমে যাবে।
বিষয়টি নিয়ে ক্ষোভের সাথে পত্রিকার হকার শফিকুল ইসলাম আলাপ বলেন, রোজগার বাড়ে নাই অথচ বাজারে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। খুবই খারাপ অবস্থা।
5 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, মাদক ও দুর্নীতিমুক্ত, সুস্থ এবং সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত
6 জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পার্টির জাতীয়
1 বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ
5 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, চিকিৎসা পেশা অত্যন্ত দায়িত্বশীল ও মানবিক
2 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে আনন্দ র্যালি ও আলোচনা সভা করেছে সিলেট মহানগর তাঁতীদল। মঙ্গলবার
8 মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও দেশপ্রেমের অনন্য প্রতীক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা
3 * স্বৈরশাসনামলে প্রভাবশালী দুই মন্ত্রী ও এমপিদের ঘনিষ্ঠ ছিলেন লুবানা * চেম্বারের সদস্য এক প্রতিষ্ঠান দিয়ে আর দেশের পক্ষে
3 মো. নুরুল ইসলাম: দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন ও দেড় যুগের রাজপথের ঘামঝরা সংগ্রামের ইতিহাস সঙ্গে নিয়ে