editor
প্রকাশিত: 12:00 PM, October 17, 2023
পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নে কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে আইন কানুনের সংস্কারসহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে এর সুফল মিলবে। এছাড়াও আগামী জাতীয় নির্বাচনের পর পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়বে।
আগারগাঁওয়ে বিএসইসি ভবনে সোমবার আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিএসইসির পক্ষ থেকে এসব কথা জানানো হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে বিএসইসির কমিশনাররা এ সময়ে উপস্থিত ছিলেন। আইএমএফের চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এশিয়া ও প্যাসিফিক ডিভিশনের বাংলাদেশের ডেপুটি মিশন চিফ পিয়াপর্ণ নিক্কি সোদশ্রী উইবুন।
বিএসইসির মোহাম্মদ রেজাউল করিম বলেন, মূলত চারটি বিষয়কে কেন্দ্র করে বিএসইসির সঙ্গে বৈঠক করেছে আইএমএফ। সেগুলো হলো- বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি, পুঁজিবাজারের উন্নয়নে নতুন আইন-কানুন ও পলিসি নির্ধারণ, বন্ড মার্কেটের উন্নয়ন ও সর্বজনীন পেনশন স্কিম।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এক সময় বাংলাদেশের পুঁজিবাজারের তারল্য ৩ হাজার কোটি টাকার বেশি ছিল। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে সেটা ১ হাজার কোটির কাছাকাছি নেমে আসে। বর্তমানে সেটা আরও কমে ৫০০ কোটি টাকায় নেমেছে। সামনে দেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিনিয়োগকারীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আশা করা যাচ্ছে, নির্বাচন-পরবর্তী পুঁজিবাজারের তারল্য প্রবাহ অনেক বাড়বে।
তিনি আরও বলেন, মিউচুয়াল ফান্ড, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও বন্ড মার্কেট নিয়ে আলোচনা হয়েছে। পলিসির ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কমোডিটি এক্সচেঞ্জ ও ডেরিভিটিভস মার্কেট চালু করার জন্য রুলস তৈরি করা হয়েছে।
এস এ
1 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, মাদক ও দুর্নীতিমুক্ত, সুস্থ এবং সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত
6 জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পার্টির জাতীয়
4 বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ
5 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, চিকিৎসা পেশা অত্যন্ত দায়িত্বশীল ও মানবিক
7 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে আনন্দ র্যালি ও আলোচনা সভা করেছে সিলেট মহানগর তাঁতীদল। মঙ্গলবার
3 মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও দেশপ্রেমের অনন্য প্রতীক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা
6 * স্বৈরশাসনামলে প্রভাবশালী দুই মন্ত্রী ও এমপিদের ঘনিষ্ঠ ছিলেন লুবানা * চেম্বারের সদস্য এক প্রতিষ্ঠান দিয়ে আর দেশের পক্ষে
5 মো. নুরুল ইসলাম: দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন ও দেড় যুগের রাজপথের ঘামঝরা সংগ্রামের ইতিহাস সঙ্গে নিয়ে