editor
প্রকাশিত: 7:09 PM, October 22, 2023
পুনেতে বাংলাদেশ-ভারত ম্যাচে ঘটেছিল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। বাংলাদেশ ক্রিকেট দলের আইকনিক সমর্থক হিসেবে খ্যাত ‘টাইগার শোয়েব’ ওরফে শোয়েব আলীকে হেনস্থা করেছিলেন কয়েকজন ভারতীয় সমর্থক।
সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শোয়েবের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন কয়েকজন ভারতীয় সমর্থক।
শোয়েবের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে, শোয়েবের হাতে থাকা বাঘের পুতুলের লেজ ধরে টানাটানি করছেন কয়েকজন ভারতীয় সমর্থক। শোয়েবকে হেনস্থাও করেন ভারতের নীল জার্সি পরে থাকা ওই সমর্থকরা। এসময় শোয়েবের খেলনা বাঘটিকে নষ্ট করা হয়। হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলা হয় খেলনাটিকে।
সেদিনের সেই তিক্ত অভিজ্ঞতার কথা পরে ফেসবুকে শেয়ার করে শোয়েব লিখেছেন, ‘ভারতের সমর্থকদের থেকে কখনোই এই রকম পরিস্থিতি আশা করিনি। ভারতের ক্রিকেট ভক্ত সুধীর-বাবুরামরাও তো আসে আমাদের দেশে। তারা জানে তাদের সঙ্গে আমরা কেমন ব্যবহার করি। তারাও তো আমাদের বন্ধু। ভারতীয় সমর্থকদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আমি কি বলব, আমার বুকটা ফেটে যায়। এই রকম কেউ কিছু করবেন না, কখনোই করবেন না। খেলায় হার-জিত থাকবেই। ক্রিকেট ভদ্রলোকের খেলা, সবাই ভদ্রভাবে খেলা দেখা, সাপোর্ট করা। ’
শোয়েবের সেই ভিডিওতে অবশ্য কয়েকজন ভারতীয় সমর্থককে তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করতে দেখা যায়। ঘটনার প্রতিক্রিয়ায় তারা বলেন, ‘সমর্থকদের মধ্যে চার-পাঁচজন এমন থাকেই যারা এমন কাজ করে। বাকিরা আমরা সবাই বাংলাদেশি ভাইদের বুকেই টেনে নিই। ‘
ভারতের সংবাদমাধ্যম ‘আনন্দবাজার’ জানিয়েছে, পুরো বিষয়টি ভালোভাবে নেননি ভারতীয় ক্রিকেটের কর্তাব্যক্তিরাও। তাদের মতে, এই ঘটনা কিছুতেই সমর্থনযোগ্য নয়। পুনের কয়েকজন দর্শকের আচরণের কারণে ভারতীয় সমর্থকদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক তা কিছুতেই মানতে পারছেন না অনেকে। জানা গেছে, ভারতীয় সমর্থকদের অনেকে শোয়েবের কাছে ক্ষমা চেয়ে ও দুঃখ প্রকাশ করে বার্তা পাঠিয়েছেন। তবে এ ব্যাপারে এখনও শোয়েবের বক্তব্য পাওয়া যায়নি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,