editor
প্রকাশিত: 12:44 PM, October 24, 2023
পূজার কারণে মোহনবাগান আজকের হোম ম্যাচটা কলকাতায় না খেলে ফিরতি লেগ আগে খেলে ফেলতে চেয়েছিল বসুন্ধরা কিংসের মাঠে। কিংস তাতে রাজি না হওয়ায় ম্যাচটি ভুবনেশ্বরে নিয়ে যেতে হয়েছে মোহনবাগানকে।
সেই ম্যাচ খেলতে কিংসকে নানা বাধা-বিপত্তি পেরিয়ে যেতে হয়েছে ভারত। ভিসাপ্রাপ্তিতে বিলম্বের কারণে ফ্লাইট জটিলতায় পড়ে বসুন্ধরা কিংস। ফলে গতকাল ভুবনেশ্বরে পৌঁছেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। ম্যাচের আগে ভারতে কোনো প্রকার অনুশীলন ছাড়াই খেলতে হচ্ছে তাদের।
ম্যাচের আগের দিন ভেন্যুতে অনুশীলন খুব গুরুত্বপূর্ণ। বসুন্ধরা কিংস ভ্রমণক্লান্তির জন্য সেই অনুশীলন করতে পারেনি। গতকাল দুপুরের পর ম্যাচ ভেন্যুর শহর ভুবনেশ্বরে পৌছায় বসুন্ধরা কিংস। পৌছানোর ঘন্টা দু’য়েকের মধ্যেই সংবাদ সম্মেলনে যোগ দিতে হয়েছে কিংসের কোচ অস্কার ব্রুজন ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় রবসন রবিনহোকে।
কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন টুর্নামেন্টে টিকে থাকতে কালকের ম্যাচে জয় খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, ‘প্রতিপক্ষ চাইবে ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে যেতে। কিন্তু আমরা প্রতিযোগিতার বাইরে নই। আমরা এখানে এসেছি তাদের অবস্থানকে চ্যালেঞ্জ জানাতে। ’ আগের দেখায় বসুন্ধরা জিততে পারেনি মোহনবাগানের বিপক্ষে। একটিতে ৪-০ ব্যবধানো হার ও অন্যটি ১-১ গোলে ড্র হয়েছিল।
সব কিছুই মোহনবাগানের পক্ষে যাবে, গতকাল ভুবনেশ্বরে সংবাদ সম্মেলনে সেটা বলেছেনও তিনি, ‘ভুবনেশ্বরের এই মাঠ ওদের পরিচিত। কিছুদিন আগেও তারা এখানে খেলে গেছে। ম্যাচের সময় দেখুন, রাত সাড়ে ৯টা। দক্ষিণ এশিয়ায় গত ১০ বছরে আমি এমন সময়ে কোনো ম্যাচ হতে দেখেনি। তারাই সবচেয়ে ভালো জানে এখানকার কন্ডিশন। আর গত ৪৮ ঘণ্টায় যা হয়েছে সেসবও যদি বিবেচনায় নেওয়া হয়, তাহলে আমি বলব তা মোহনবাগানের পক্ষেই কাজ করবে। ’
যদিও অস্কার নিজেদের পারফরম্যান্সের ক্ষেত্রে এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না কিছুতেই, ‘শেষ পর্যন্ত আমরা এখানে পৌঁছেছি। আগামীকাল সকালে সবাই সতেজ হয়ে ইতিবাচকভাবে দিনটা শুরু করতে চাই। ’ মাঠের খেলায়ও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি সবুজ মেরুনদের, ‘এখানে আমরা জিততে এসেছি। এই ম্যাচ হেরে গেলে পয়েন্ট টেবিলে মোহনবাগান অনেকখানি এগিয়ে যাবে। সেটা আমরা হতে দিতে চাই না।
তাদের চ্যালেঞ্জ জানাতেই আমরা এখানে এসেছি। আমরা জিতলে বাকি তিনটি ম্যাচে আমাদের সমীকরণটা সহজ হয়ে যাবে। ’ এই মুহূর্তে ৬ পয়েন্ট নিয়ে মোহনবাগান টেবিলের শীর্ষে। মাজিয়া ও বসুন্ধরা দুই দলেরই পয়েন্ট সমান ৩ করে।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,