editor

প্রকাশিত: 12:24 PM, October 26, 2023

এক সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়েছে শাকের দাম

এক সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়েছে শাকের দাম

3

এক সপ্তাহের ব্যবধানে সব শাকের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। সমান গতিতে বাড়ছে সবজির দামও। শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করার পরও অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ১০০ টাকার কিংবা তার কাছাকাছি দামে। বেশ কিছু সবজির মূল্য আকাশ ছোঁয়া।

শাক-সবজি কিনতে বাজারে এসে ক্ষুব্ধ ক্রেতারা। তাদের অভিযোগ, পচনশীল পণ্য শাক-সবজির বাজারেও এখন চলছে সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণে অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন সবজির দাম অনেক বেশি। তারা বলছেন, এখন বৃষ্টি-বাদল নেই, আসতে শুরু করেছে শীতকালীন সবজি, তবু পেঁপে ছাড়া সব সবজির দাম বাড়তি।

2

বিক্রেতারাও দাম বাড়ার বিষয়টি স্বীকার করছেন। তারা বলছেন, সবজির সরবরাহ কম তাই দাম বেশি। শীতকালীন সবজি পুরোদমে বাজারে আসতে শুরু করলে দাম কমবে।

5

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শাল-শাকের আটি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। অথচ এক সপ্তাহ আগেও একই আটি বিক্রি হয়েছে ১০ থেকে ১৫ টাকায়। লাউশাকের আটি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। অথচ এক সপ্তাহের আগে লাউশাকের আটি বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকায়।

একইভাবে বিশ টাকা আটির ডাটা শাক বিক্রি হচ্ছে ৪০ টাকায়। পালন শাক বিক্রি হচ্ছে ৩০ টাকা আটিতে। মুলাশাক বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা আটিতে। আর কলমি শাক বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা আটি।

মুগদা বাজারের শাক নিতে আসা শহিদুল ইসালাম বলেন, শাকের দাম শুনে আমি অবাক। শাক-সবজি তো বাংলাদেশে উৎপাদন হয়। এগুলোতে তো আর আর রাশিয়া-ইউক্রেন কিংবা ইসরায়েল ও গাজার যুদ্ধের প্রভাব নেই তবু কেন দাম বাড়ছে।

4

তিনি বলেন, তিন দোকান ঘুরে এক আটি লাউশাক কিনেছি ৫৫ টাকা দিয়ে, একটা কী মানা যায়?

মুগদায় সাত বছর ধরে ব্যবসা করা শাহজালাল বলেন, শাক-সবজির সবকিছুর দাম বাড়ছে। আমার জীবনে এতো দামে শাক বিক্রি করিনি। দাম বাড়ছে কেন? জানতে চাইলে তিনি বলেন, আমাদের বেশি দামে কিনতে হয়, তাই বেশি দামে বিক্রি করি।

7

একই কথা বলেন বাড্ডার ব্যবসায়ী শাহ-আলম। ক্রেতা সেজে দাম জানেতে চাইলে তিনি বলেন, শাল-শাকের আটি ২৫ টাকা। লাউশাক ৫০ টাকা। পুইশাক ৩০ টাকা। কততে দেবেন জানতে চাইলে উত্তরে তিনি বলেন, এক দাম, দামা-দামি করবে না। নিলে নেন, না নিলে বিরক্ত করবেন না। সব জিনিসের দাম বাড়তি, শুধু শাকের দাম বাড়ালেই দোষ।

সবজির দাম শুনে হতবাক ক্রেতা

রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজি লাউ, টমেটো, ফুলকপি, সিম, মুলা ও বরবটি আসছে শুরু করেছে। তবু আগের সেই চড়া দামেই বিক্রি হচ্ছে এসব সবজি। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। ফলে বাজারে এসে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যআয়ের মানুষ।

মধ্যবাড্ডা বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজি সিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি। ৪০ থেকে ৫০ টাকার লাউ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা পিস। টমেটো বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি। গাজর বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজিতে। বরবটি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি। করলা ও বেগুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকা কেজিতে। কচুর লতি ও কচুর মুখী বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজিতে।

শীতকালীন সবজি মূলা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি। পটল, ঝিঙে, ধুন্দুল বিক্রি হচ্ছে একই দরে। প্রতিপিস ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ টাকা, কুমড়া ৬০ টাকা এবং কাঁচামরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শসা ও আলু ৬০ টাকা কেজি। আর সব চেয়ে কম দামি পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে।

মধ্যবাড্ডা বাজারে ৫০০ টাকা নিয়ে এসেছেন ৭০ঊর্ধ্ব ক্রেতা আশিকুল ইসলাম। বাজার করতে এসে সবজির দাম শুনে হতবাক। তিনি চার-পাঁচটি দোকান ঘুরে এক কেজি করে পটল ও আলু, একপোয়া কাঁচামরিচ কিনে বাসায় পথ ধরেন।

জানতে চাইলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রত্যেকটা সবজির দাম বাড়তি। দুদিন আগেও আলু কিনেছি ৫০ টাকা কেজি। আজকে কিনেছি ৬০ টাকায়। এটা কী মানা যায়। বাসায় ডাল আছে। আলু নিচ্ছি বলবো আলু ভর্তা-ডাল রান্না করতে। তাই শাক-সবজি কিনলাম না।

বাজারটিতে আসা মধ্যবয়সী ক্রেতা সিরাজুল ইসলাম। দুই দোকান ঘুরে ফুলকপি, লাউ, সিম ও মুলার দর জিজ্ঞেস করেন, দাম না মেলায় এক কেজি ঢেঁড়স কিনলেন ৬০ টাকায়, এর সঙ্গে দোকানদারকে অনুরোধ করলেন যেন ১০ টাকার কাঁচামরিচ দেন। ঢেঁড়স ও কাঁচামরিচ কিনে বাসার পথ ধরলেন তিনিও।

জানতে চাইলে তিনি বলেন, মাছ-মাংসের পর ডিমও খাবারের তালিকা থেকে বাদ দিয়েছি। এখন সবজি খেয়েও যে জীবন পার করবো সেটাও পারছি না। সরকার জিনিস-পত্রের দাম কমানোর বিষয় নিয়ে কোনো চেষ্টা করছে না। এখন দেখছি না খেয়েই মরতে হবে।

মধ্যবাড্ডা বাজারে এক ব্যবসায়ী বলেন, এখন সব ধরনের সবজির দামই অনেক বেশি। অন্যান্য বছর এই সময়ে বড় বাজার ভর্তি সবজি থাকে। কিন্তু এখন বাজারে গিয়ে পাওয়া যায় না। আমরা খুচরা বিক্রি করি। যেদিন কম দামে আনি সেদিন কম দামে বিক্রি করি। আমাদের কেনা দাম বেশি থাকায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

একই বাজারের আরেক সবজি ব্যবসায়ী তৌহিদ রানা বলেন, শীতের সবজি বাজারে আসতে শুরু করছে, তবে চাহিদার তুলনায় কম আসছে। যখন পুরোদমে সবজি আসা শুরু করবে তখন দাম কমতে শুরু করবে।

তিনি বলেন, অন্যান্য বছর এই সময়ে ৫০ থেকে ৬০ টাকায় যে সবজি বিক্রি করেছি এখন সেগুলো বিক্রি করছি ৭০ থেকে ৮০ টাকা কেজিতে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

3 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, মাদক ও দুর্নীতিমুক্ত, সুস্থ এবং সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত

বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

4 জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পার্টির জাতীয়

নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিলেট জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আলোচনা সভা

নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিলেট জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আলোচনা সভা

1 বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ

চিকিৎসক পেশার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের গুণাবলি অর্জনে গুরুত্বপূর্ণ: ডা. ফজলুর রহিম কায়সার

চিকিৎসক পেশার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের গুণাবলি অর্জনে গুরুত্বপূর্ণ: ডা. ফজলুর রহিম কায়সার

3 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, চিকিৎসা পেশা অত্যন্ত দায়িত্বশীল ও মানবিক

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর তাঁতীদলের র‌্যালি ও আলোচনা সভা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর তাঁতীদলের র‌্যালি ও আলোচনা সভা

8 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা করেছে সিলেট মহানগর তাঁতীদল। 4

এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন

এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন

7 মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও দেশপ্রেমের অনন্য প্রতীক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা

মন্ত্রী-এমপি’র পরিচয়ে সুবিধাভোগী আ’লীগের লুবানা

মন্ত্রী-এমপি’র পরিচয়ে সুবিধাভোগী আ’লীগের লুবানা

8 * স্বৈরশাসনামলে প্রভাবশালী দুই মন্ত্রী ও এমপিদের ঘনিষ্ঠ ছিলেন লুবানা * চেম্বারের সদস্য এক প্রতিষ্ঠান দিয়ে আর দেশের পক্ষে

দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ৪৮ পেরিয়ে ৪৯-এ বিএনপি

দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ৪৮ পেরিয়ে ৪৯-এ বিএনপি

1 মো. নুরুল ইসলাম: দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন ও দেড় যুগের রাজপথের ঘামঝরা সংগ্রামের ইতিহাস সঙ্গে নিয়ে

1
2