editor
প্রকাশিত: 12:06 PM, January 7, 2023
ডিএসএস ডেস্ক :: পিকনিক করতে গিয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে রাজশাহীর এক ব্যাংক কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। একই সঙ্গে তলিয়ে যাওয়া তার স্ত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ মহল্লার বিপরীতে বালুগ্রাম নামক স্থানে পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে।
নিখোঁজ ব্যাংক কর্মকর্তা সালাহউদ্দিন কাদের রূপণ (৩৮) উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় কর্মরত। তিনি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার বাসিন্দা। তার স্ত্রীর নাম মাঞ্জুরী তানভীর নিশি (৩২)।
শুক্রবার সকালে এই দম্পতিসহ শ্রীমন্তপুর মহল্লার ১৫-২০ জন নৌকায় চড়ে পদ্মার বালুগ্রাম চরে পিকনিক করতে গিয়েছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী সদর স্টেশনের সাব-অফিসার নমির উদ্দিন জানান, পিকনিকে গিয়ে রান্নাবান্নার পর কয়েকজন পদ্মা নদীতে গোসল করতে নামেন। এ সময় সালাহউদ্দিন ও মানজুরিসহ তিনজন তলিয়ে যান। তখন সঙ্গে থাকা অন্যরা মানজুরিসহ দুজনকে উদ্ধার করেন। তাদের হাসপাতালে নেওয়ার পথে মাঞ্জুরীর মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। রাজশাহী সদর স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজ ব্যাংক কর্মকর্তার সন্ধানে পদ্মার তলদেশে উদ্ধার অভিযান চলছে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের