editor
প্রকাশিত: 11:42 AM, October 28, 2023
দেশের জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক সভাপতি সৈয়দ শামসুল আলম হাসু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৭ অক্টোবর) বাজুসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাজুস জানায়, গতকাল দিবাগত রাত ৩টা ১০মিনিটে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। সৈয়দ শামসুল আলম হাসু ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশের পুত্র। তার মরদেহ শুক্রবার সিরাজগঞ্জে তাদের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
সৈয়দ শামসুল আলম হাসুর স্মরণে বাজুসের পক্ষ থেকে আগামী ১ নভেম্বর সারাদেশে শোক সভা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাজুস প্রেসিডেন্ট বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, সৈয়দ শামসুল আলম হাসু বাজুসকে প্রাতিষ্ঠানিক রূপদানে অসামান্য অবদান রেখেছেন। বাজুসের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড বিশেষ করে জেলা শাখায় বাজুসের কার্যক্রম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
3 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, মাদক ও দুর্নীতিমুক্ত, সুস্থ এবং সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত
8 জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পার্টির জাতীয়
8 বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ
7 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, চিকিৎসা পেশা অত্যন্ত দায়িত্বশীল ও মানবিক
4 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে আনন্দ র্যালি ও আলোচনা সভা করেছে সিলেট মহানগর তাঁতীদল। 2
2 মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও দেশপ্রেমের অনন্য প্রতীক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা
6 * স্বৈরশাসনামলে প্রভাবশালী দুই মন্ত্রী ও এমপিদের ঘনিষ্ঠ ছিলেন লুবানা * চেম্বারের সদস্য এক প্রতিষ্ঠান দিয়ে আর দেশের পক্ষে
7 মো. নুরুল ইসলাম: দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন ও দেড় যুগের রাজপথের ঘামঝরা সংগ্রামের ইতিহাস সঙ্গে নিয়ে