editor
প্রকাশিত: 9:25 PM, October 30, 2023
আগামীকাল কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে আজ সন্ধ্যায় আনুষ্ঠানিক অনুশীলন করেছে টাইগাররা। এ সময় ব্যাটিং অনুশীলন করার সময় চোট পেয়েছেন সাকিব আল হাসান।
মূলত ঘাড়ে চোট পান সাকিব। তখন নেটেই ফিজিও ডেকে নেন তিনি। এরপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে সাকিবের ঘাড়ে ট্রিটমেন্ট করেছেন ফিজিও। কিন্তু তারপরও খানিকটা অস্বস্তি বোধ করছিলেন বাংলাদেশ অধিনায়ক। এসময় সাকিবের ঘাড়ে স্পে করতেও দেখা যায়।
মিনিট দশেকের ট্রিটমেন্টের পর আবারও নেটে ব্যাটিং করতে যান সাকিব। তখন স্বস্তিতেই ব্যাটিং করেছেন। তাই আপাতত ধারণা করা হচ্ছে, তার চোট গুরুত্বর নয়। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে সমস্যা হবে না তার।
এদিকে সেমি-ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ। তবে টানা ব্যর্থতার পর সে স্বপ্ন এখন বিলীন হয়ে গেছে। সেরা চারে থাকা তো দূরের কথা, সেরা আটে থাকাই কঠিন হয়ে গেছে। তাইতো সাকিবের ভাবনাজুড়ে এখন কেবলই চ্যাম্পিয়ন্স ট্রফি।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসে সাকিব জানালেন, যেভাবেই হোক ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চায় বাংলাদেশ। তিনি বলেন, ‘আমার বলার কিছু নেই। গোটা দলই কথা বলছে আমাদের কী করা প্রয়োজন। আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা, এজন্য আমাদের জয়ের বিকল্প নেই। আমরা এদিকেই মনোযোগ রাখছি।’
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,