editor

প্রকাশিত: 8:46 PM, January 7, 2023

বিএনপি-জামায়াতের হাত আগুনে পুড়িয়ে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতের হাত আগুনে পুড়িয়ে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ডিএসএস ডেস্ক :: আওয়ামী লীগের ১০ বারের সভাপতি ও ক্ষমতাসীন সরকারের প্রধান শেখ হাসিনা বিএনপি-জামায়াদের হাত আগুনে পুড়িয়ে দেওয়ার কথা বলেছেন। নেতাকর্মীদেরও প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (৭ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির নবনির্বাচিত জাতীয় কমিটি, কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় এ নির্দেশ দেন শেখ হাসিনা।

আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে সরকার প্রধান বলেন, বিএনপি-জামায়াত আগুন দিয়ে আবারও মানুষ পোড়াতে চাইলে তাদের হাত আগুনে পুড়িয়ে দেওয়া হবে। কেউ দেশের ক্ষতি করতে চাইলে জনগণই তার উপযুক্ত জবাব দেবে।

বিএনপির উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, তারা নির্বাচন চায় না। ভিন্ন পথে ক্ষমতায় আসতে চায়। বিএনপি-জামায়াত মানবাধিকার লঙ্ঘন করেছে। জিয়াউর রহমান গুম-খুনের রাজনীতি শুরু করেছিল। সে ধারাবাহিকতা অব্যাহত রেখেছে তার স্ত্রী এবং ছেলে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সব সময়ই জনগণের পাশে আছে। কারণ, এটি আওয়ামী লীগের নীতি। দেশবাসীকে দুর্ভোগ থেকে মুক্তি দিতে যা যা প্রয়োজন আওয়ামী লীগ সরকার সবই করে যাচ্ছে। শুধু সরকার নয়, দেশের মানুষের কল্যাণে কাজ করবে আওয়ামী লীগও। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জনশক্তি গড়ে তোলাই আওয়ামী লীগের লক্ষ্য।

আওয়ামী লীগের সভাপতি আরও বলেন, করোনাভাইরাস ও যেকোনো দুর্যোগে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের জনগণের পাশে দাঁড়ানো থেকে প্রমাণিত হয়, দল সর্বদা জনগণের প্রতিটি দুঃখ-কষ্টে পাশে থাকে। এ সময় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রতিটি অনাবাদি জমিতে শস্য ফলানোর আহবান জানান। করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কার মধ্যেও দেশের অর্থনীতি সচল আছে বলেও তিনি উল্লেখ করেন।

যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, আমীর হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মোর্ত্তজা, সহ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা।

যৌথসভা শুরুর আগে গোপালগঞ্জের ২৭ টি উন্নয়ন প্রকল্প এবং একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া থেকে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে নবনির্বাচিত কমিটির নতুন পথচলা ও সাংগঠনিক প্রথম সভা অনুষ্ঠিত হলো।

এর আগে দুপুর ১২টায় নবগঠিত কমিটি নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তার কন্যা শেখ হাসিনা। তার আগে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানান তিনি।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের