editor
প্রকাশিত: 12:47 PM, November 2, 2023
শীত আসছে। শীতের আগমনি বার্তা আর উৎসবের আমেজ নিয়ে দেশব্যাপী ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন- ১৯’ শুরু করল ওয়ালটন। আগের মতো ক্যাম্পেইনের এই সিজনেও ওয়ালটন ফ্রিজের ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ চমক। সিজন-১৯ এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে যেকোনো মডেলের ফ্রিজ কিনে ক্রেতারা পেতে পারেন ২০০ শতাংশ পর্যন্ত ক্যাশ ভাউচার। এছাড়াও পাবেন কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৯’ এর ডিক্লারেশন প্রোগ্রামে এসব সুবিধা ঘোষণা দেওয়া হয়। চলতি বছরের ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ওয়ালটন ফ্রিজ ক্রয়ে এসব সুবিধা পাবেন ক্রেতারা।
অনুষ্ঠানে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৯ এর উদ্বোধন ঘোষণা করেন ওয়ালটন রেফ্রিজারেটরের চিফ বিজনেস অফিসার তোফায়েল আহমেদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রায়হান, ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নিলু, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুল আম্বিয়া, দিদারুল আলম খান (চিফ মার্কেটিং অফিসার), ফিরোজ আলম ও আনিসুর রহমান মল্লিক, এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম ও শহীদুজ্জামান রানা, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন প্রমুখ।
ডিক্লারেশন প্রোগ্রাম সঞ্চালনা করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
কর্মকর্তারা জানান, সিজন-১৯ এর আওতায় ক্রেতারা দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনে ই-প্লাজা থেকে ফ্রিজ কেনার পর পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর ওয়ালটনের কাছ থেকে ফিরতি এসএমএস-এর মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ২০০ শতাংশ পর্যন্ত ক্যাশ ভাউচার। এছাড়াও পাবেন কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক। প্রাপ্ত ক্যাশ ভাউচার দিয়ে ক্রেতারা তাদের পছন্দমতো ওয়ালটনের যেকোনো পণ্য কিনতে পারবেন।
ক্যাম্পেইন চলাকালীন ফ্রিজ কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ক্যাম্পেইনের প্রতিটি সিজনেই গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ওয়ালটন।
বর্তমানে বাজারে রয়েছে ওয়ালটনের দুই শতাধিক মডেল ও ডিজাইনের রেফ্রিজারেটর, ফ্রিজার ও বেভারেজ কুলার। এসব ফ্রিজের দাম ১৪ হাজার ৯৯০ টাকা থেকে ১ লাখ ৪২ হাজার ৯৯০ টাকার মধ্যে। ওয়ালটন ফ্রিজের গ্রাহকরা ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসারে ১২ বছর পর্যন্ত গ্যারান্টি ও ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সুবিধা পাচ্ছেন। আইএসও সনদপ্রাপ্ত ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় দেশব্যাপী বিস্তৃত ৮২টি সার্ভিস সেন্টার থেকে গ্রাহকেরা দ্রুত সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন।
এস এ
3 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, মাদক ও দুর্নীতিমুক্ত, সুস্থ এবং সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত
8 জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পার্টির জাতীয়
4 বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ
5 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, চিকিৎসা পেশা অত্যন্ত দায়িত্বশীল ও মানবিক
1 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে আনন্দ র্যালি ও আলোচনা সভা করেছে সিলেট মহানগর তাঁতীদল। মঙ্গলবার
5 মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও দেশপ্রেমের অনন্য প্রতীক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা
4 * স্বৈরশাসনামলে প্রভাবশালী দুই মন্ত্রী ও এমপিদের ঘনিষ্ঠ ছিলেন লুবানা * চেম্বারের সদস্য এক প্রতিষ্ঠান দিয়ে আর দেশের পক্ষে
1 মো. নুরুল ইসলাম: দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন ও দেড় যুগের রাজপথের ঘামঝরা সংগ্রামের ইতিহাস সঙ্গে নিয়ে