editor
প্রকাশিত: 8:55 PM, January 7, 2023
ডিএসএস ডেস্ক :: ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন টেনিস তারকা সানিয়া মির্জা! এমন গুঞ্জন বেশ কয়েকবারই ভেসে উঠেছে ভারতীয় ও পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোতে। বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই অবসরের ঘোষণা দিলেন সানিয়া।
ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠেয় ‘ডব্লিউটিএ ১০০০’ টুর্নামেন্টটি খেলেই টেনিসকে বিদায় জানাবেন তিনি।
৩৬ বছর বয়সি এই তারকা অবশ্য অবসরের ঘোষণা এর আগেও একবার দিয়েছিলেন। বলেছিলেন গত ইউএস ওপেন খেলেই তুলে রাখবেন র্যাকেট । কিন্তু চোটের কারণে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামটি খেলতে পারেননি। তাই অবসরের দিনক্ষণ পিছিয়ে দেন সানিয়ে। কেননা কোর্ট থেকেই বিদায় নিতে চান এই ভারতীয় তারকা।
সানিয়ে বলেন, ‘আমি ভেবেছিলাম ইউএস ওপেন খেলে অবসর নেব। কিন্তু প্রতিযোগিতার আগেই ডান হাতের কনুইয়ে চোট পেয়েছিলাম। আমি সব সময় নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করি। চাইনি চোটের কারণে অবসর নিতে বাধ্য হই। ঠিক করেছিলাম, খেলেই অবসর নেব। তাই দুবাই টেনিস প্রতিযোগিতা খেলে র্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি। ’
‘৩৬ বছর বয়স হল। শরীর আর পারছে না। মানসিক ভাবে হয়তো এখনও চাঙ্গা আছি। কিন্তু মানসিক শক্তি দিয়ে কত দূর টানা যায়? ২০ বছর তো খেললাম। এখন জীবনে অনেক কিছু বদলেছে। প্রতিদিন আর এতো ধকল নিতে পারছি না। ’
চলতি বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন খেলবেন সানিয়া। যেখানে তার সঙ্গে জুটি বাঁধবেন কাজাখস্তানের অ্যানা দানিলিনার। আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,