editor
প্রকাশিত: 10:55 AM, November 8, 2023
চোটের কারণে তার খেলা নিয়েই ছিল সংশয়। কিন্তু তাকে কেন ‘গোলমেশিন’ ডাকা হয় তা আরও একবার প্রমাণ করে দিলেন আর্লিং হালান্ড।
প্রায় ‘হাফ-ফিট’ অবস্থায় জোড়া গোল করলেন তিনি। আর তাতে দারুণ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
মঙ্গলবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সিটিজেনরা ৩-০ গোলে হারিয়েছে ইয়াং বয়েজকে। দলের প্রথম ও তৃতীয় গোলটি করেছেন হালান্ড। আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড। বাকি গোল ফিল ফোডেনের।
শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ব্যতিব্যস্ত করে রাখে সিটি। এর ফল আসে দ্রুতই। ২৩তম মিনিটেই পেনাল্টি থেকে গোল করেন হালান্ড। বিরতিতে যাওয়ার আগে ফিল ফোডেন ব্যবধান দ্বিগুণ করেন। ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশের বাড়ানো পাস ধরে বক্সে ঢুকে পড়েন ফিল ফোডেন। এরপর নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।
বিরতির পর ব্যবধান বাড়ান হালান্ড। এবার লুইসের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের সামনে থেকে মাপা শটে জালের ঠিকানায় পাঠিয়ে দেন তিনি। চ্যাম্পিয়নস লিগে এটি ৩৪ ম্যাচে তার ৩৯তম গোল। বাকি সময় গোল না পেলেও প্রতিপক্ষকে চাপে রাখে সিটি। সেই চাপে গোলমুখে একটা শটও নিতে পারেনি ইয়াং বয়েজ। পরে এই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে সিটি।
এ নিয়ে গ্রুপ পর্বে টানা চার ম্যাচ জিতে নকআউট পর্ব নিশ্চিত করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। ৪ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। ‘জি’ গ্রুপ থেকে তাদের সঙ্গী হয়েছে লিপজিগ।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,