editor
প্রকাশিত: 7:08 PM, November 8, 2023
রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও কাতার থেকে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে।
এই ৯০ হাজার টন সার আমদানিতে মোট ব্যয় হবে ৩৭৮ কোটি ৪১ কোটি ৮৮ হাজার ৫২৫ টাকা।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড, সংযুক্ত আরব আমিরাত থেকে তৃতীয় লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১২৭ কোটি ৪০ লাখ ৫৩ হাজার ৯৫০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে পঞ্চম লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১২৭ কোটি ৪০ লাখ ৫৩ হাজার ৯৫০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে অষ্টম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১২৩ কোটি ৬০ লাখ ৮০ হাজার ৬২৫ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
1 ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং, ভৌতিক বিল তৈরি এবং সিলেটে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 8
7 সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেছেন, দুর্নীতি শুধু সামাজিক ব্যাধি নয়, এটি উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত ও
3 শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা, শব্দভাণ্ডার বৃদ্ধি ও সঠিক উচ্চারণের সক্ষমতা তরান্বিত করার লক্ষ্যে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে
6 সিলেট উইমেন্স মেডিকেল কলেজে পবিত্র সীরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় নগরীর মিরবক্সটুলাস্থ কলেজ অডিটরিয়ামে
7 দক্ষিণ সুরমার মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের অপমুকুট যার মাথায়, তিনি স্থানীয়ভাবে ‘রাণী’ হিসেবে পরিচিত রহিমা। কীন ব্রিজের দক্ষিণ
1 রাজনৈতিক পটপরিবর্তন ও পরিবর্তিত পরিস্থিতিতে দলীয় কর্মকাণ্ডে বিধিনিষেধ থাকা সত্ত্বেও সিলেটে প্রকাশ্য তৎপরতা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সিলেট মহানগর
2 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগানে শনিবার (২৯ আগস্ট ) হয়ে গেল ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও
1 সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য যুবদলের