editor

প্রকাশিত: 3:36 PM, November 13, 2023

ব্যাংকিং সেবা খাতে রূপান্তর ঘটাচ্ছে হুয়াওয়ে’র স্মার্ট ও ইন্টেলিজেন্ট সল্যুশন্স

ব্যাংকিং সেবা খাতে রূপান্তর ঘটাচ্ছে হুয়াওয়ে’র স্মার্ট ও ইন্টেলিজেন্ট সল্যুশন্স

1

স্মার্ট ও ইন্টেলিজেন্ট সল্যুশন্সের মাধ্যমে বৈশ্বিকভাবে হুয়াওয়ে ব্যাংকিং সেবা খাতে রূপান্তর ঘটাচ্ছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। “ডিজিটাল ট্রান্সফরমেশন ইন ব্যাংকিং সেক্টর” শীর্ষক এক সেমিনার থেকে এমন বক্তব্য উঠে এসেছে। হুয়াওয়ে সাউথ এশিয়া আয়োজিত এ সেমিনারে বাংলাদেশের ২৫টিরও বেশি ব্যাংকের ঊর্ধ্বতন ও মধ্যম সারির কর্মকর্তারা অংশ নেন। হুয়াওয়ে এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের (ইবিজি) প্রোডাক্ট পোর্টফোলিও এবং যেসব কেইস ও সাকসেস স্টোরি ব্যাংকিং খাতে ডিজিটাল ও ইন্টেলিজেন্ট সল্যুশন্সের ক্ষেত্রে অবদান রাখছে, তা তুলে ধরাই ছিল এ সেমিনারের উদ্দেশ্য।

2

থাকরাল ইনফরমেশন সিস্টেম্‌স প্রাইভেট লিমিটেডের সাথে সহযোগিতার মাধ্যমে হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে সম্প্রতি এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াওয়ে সাউথ এশিয়ার এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এলেন লিউ; হুয়াওয়ে সাউথ এশিয়া এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ফিন্যান্স সেক্টরের কান্ট্রি হেড সাঈদ শামীম নূর; হুয়াওয়ে সাউথ এশিয়ার এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ডেপুটি সিইও ঝাং চেং (জাস্টিন); থাকরাল ইনফরমেশন সিস্টেম্‌স প্রাইভেট লিমিটেডের স্ট্র্যাটেজিক প্ল্যানিং হেড রিয়াজুল ইসলাম এবং ভাইস প্রেসিডেন্ট মো. হারুন উর রাশেদ খান।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন হুয়াওয়ে সাউথ এশিয়ার এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এলেন লিউ এবং থাকরাল ইনফরমেশন সিস্টেম্‌স প্রাইভেট লিমিটেডের স্ট্র্যাটেজিক প্ল্যানিং হেড রিয়াজুল ইসলাম। এছাড়া এশিয়া প্যাসিফিক এন্টারপ্রাইজ ফিন্যান্স অ্যাকাউন্ট বিভাগের সল্যুশন ডিরেক্টর সিজে চেং, এপিএসির ডেটা সেন্টার সল্যুশন্সের টেকনিক্যাল ডিরেক্টর লিন গুয়ানরুই এবং হুয়াওয়ে সাউথ এশিয়া নেটওয়ার্ক সল্যুশন্সের ইবিজির এন্টারপ্রাইজ এসআর অ্যান্ড হেড মির্জা মো. আনজামুল বাশেদ বিভিন্ন বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। এসব বিষয়ের মধ্যে রয়েছে- ব্যাংকিং শিল্পে ডিজিটাল ট্রান্সফরমেশন, ডেটা স্টোরেজ ও ব্যাকআপ, অ্যান্টি-র‌্যানসামওয়্যার সল্যুশন্স ও হুয়াওয়ে আইপি সল্যুশন্স।

5

হুয়াওয়ে সাউথ এশিয়ার এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এলেন লিউ বলেন, “হুয়াওয়ে স্মার্ট ও ইন্টেলিজেন্ট সল্যুশন্সের মাধ্যমে বৈশ্বিকভাবে ব্যাংকিং সেবাকে রূপান্তরিত করছে। আমাদের ব্যাংকিং গ্রাহকদের জন্যে আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ যাতে তারা ব্যবসায়িক কার্যক্রম ও ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের সক্ষমতা বৃদ্ধি করতে পারে। ব্যাংকিং ইকোসিস্টেমে পরিবর্তন আনলে সেবার উদ্ভাবন ও সিস্টেম উন্নয়নের ওপর আরও গুরুত্ব দেয়ার সুযোগ তৈরি হবে। আমি আশা করছি যে স্মার্ট বাংলাদেশের রূপকল্প অর্জনে আমাদের যে সমন্বিত লক্ষ্য রয়েছে, তা অর্জনে হুয়াওয়ে ও বাংলাদেশের ব্যাংকগুলো একসঙ্গে কাজ করবে।’’

থাকরাল ইনফরমেশন সিস্টেম্‌স প্রাইভেট লিমিটেডের স্ট্র্যাটেজিক প্ল্যানিং হেড রিয়াজুল ইসলাম বলেন, “ডিজিটাল ট্রান্সফরমেশনের প্রভাব অনেক বেশি এবং আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই এর ব্যাপক প্রভাব রয়েছে। এটি আমাদের জন্য সীমাহীন সুযোগের দরজা খুলে দেয়। হুয়াওয়ে’র মতো ভবিষ্যৎ-বান্ধব সহযোগী প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে থাকরাল ইনফরমেশন সিস্টেম্‌স বাংলাদেশে একটি ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমের জন্য পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে।”

8

একটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে হুয়াওয়ে ব্যাংকিং গ্রাহকদের সঙ্গে একযোগে কাজ করতে বদ্ধপরিকর। দেশকে স্মার্ট বাংলাদেশের লক্ষ্যের দিকে এগিয়ে নিতে ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে হুয়াওয়ে। এই রূপান্তরকে ত্বরান্বিত করতে হুয়াওয়ে সাউথ এশিয়া বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ইন্ডাস্ট্রির স্টেকহোল্ডারদের নিয়ে একসঙ্গে কাজ করছে।

7

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ লোডশেডিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিএমবিএএফ এর মানববন্ধন

বিদ্যুৎ লোডশেডিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিএমবিএএফ এর মানববন্ধন

5 ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং, ভৌতিক বিল তৈরি এবং সিলেটে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার

দুর্নীতি শুধু সামাজিক ব্যাধি নয়, এটি উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়: জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন

দুর্নীতি শুধু সামাজিক ব্যাধি নয়, এটি উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়: জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন

4 সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেছেন, দুর্নীতি শুধু সামাজিক ব্যাধি নয়, এটি উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত ও

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি স্পেলিং বি অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি স্পেলিং বি অনুষ্ঠিত

3 শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা, শব্দভাণ্ডার বৃদ্ধি ও সঠিক উচ্চারণের সক্ষমতা তরান্বিত করার লক্ষ্যে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে

‘সর্বক্ষেত্রে সাফল্য ও শান্তি অর্জনে বিশ্বনবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই’

‘সর্বক্ষেত্রে সাফল্য ও শান্তি অর্জনে বিশ্বনবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই’

4 সিলেট উইমেন্স মেডিকেল কলেজে পবিত্র সীরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় নগরীর মিরবক্সটুলাস্থ কলেজ অডিটরিয়ামে

দক্ষিণ সুরমায় রহিমাকে ঘিরে মাদক সম্রাট মজনু ও আইয়ুবের দ্বন্দ্ব

দক্ষিণ সুরমায় রহিমাকে ঘিরে মাদক সম্রাট মজনু ও আইয়ুবের দ্বন্দ্ব

7 দক্ষিণ সুরমার মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের অপমুকুট যার মাথায়, তিনি স্থানীয়ভাবে ‘রাণী’ হিসেবে পরিচিত রহিমা। কীন ব্রিজের দক্ষিণ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্য তৎপরতায় মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক বুলবুল

নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্য তৎপরতায় মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক বুলবুল

5 রাজনৈতিক পটপরিবর্তন ও পরিবর্তিত পরিস্থিতিতে দলীয় কর্মকাণ্ডে বিধিনিষেধ থাকা সত্ত্বেও সিলেটে প্রকাশ্য তৎপরতা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সিলেট মহানগর

মৌলভীবাজারের অহিদাবাদ চা বাগানে ১২তম জুঁই  প্রকাশ সাহিত্য আড্ডা ও বনভোজন অনুষ্ঠিত

মৌলভীবাজারের অহিদাবাদ চা বাগানে ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও বনভোজন অনুষ্ঠিত

2 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগানে  শনিবার (২৯ আগস্ট ) হয়ে গেল ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও

যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ

6 ​সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য যুবদলের

1
8