editor
প্রকাশিত: 11:00 AM, November 14, 2023
ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে হামাসের। এমতাবস্থায় নিরাপত্তা ইস্যুতে ফিলিস্তিন ও লেবাননের ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে দল দুইটির ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। এশিয়ান অঞ্চলের দ্বিতীয় রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের শারজাহর খালিদ বিন মোহাম্মদ স্টেডিয়ামে বৃহস্পতিবার মুখোমুখি হবে তারা।
এর আগে ম্যাচটি হওয়ার কথা ছিল লেবাননের রাজধানী বৈরুতে। কিন্তু গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ওই দিন থেকেই ফিলিস্তিনে ব্যাপক আক্রমণ শুরু করে ইসরায়েল। পরে তা ছড়িয়ে পড়ে লেবাননেও। যে কারণে বিকল্প ভেন্যু খুঁজতে হয় ফিলিস্তিন ও লেবাননকে।
ফিলিস্তিনের হোম ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফয়সাল আল হুসেইনি স্টেডিয়ামে। তবে আগামী ২১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা নিজেদের হোম ম্যাচটি খেলবে কুয়েতে।
ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার আগে মেলবোর্নে আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। ৪৮ দলের ২০২৬ বিশ্বকাপে এশিয়া অঞ্চল থেকে নিশ্চিতভাবে জায়গা পাবে আট দল। আন্তঃমহাদেশীয় প্লে-অফ পেরিয়ে বিশ্ব মঞ্চে যাওয়ার সুযোগ থাকবে আরও একটি দলের।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,