editor
প্রকাশিত: 9:29 PM, November 14, 2023
টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ফেভারিটদের কাতারে ভারত। রাউন্ড রবিন লিগে সমর্থকদের প্রত্যাশার ষোলোকলা পূর্ণ করেছে স্বাগতিকরা। ৯ ম্যাচে খেলে জয় পেয়েছে ৯টিতেই। তাই আত্মবিশ্বাসে টইটম্বুর রোহিত শর্মার দল। ফুরফুরে মেজাজে থেকেই আগামীকাল সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা।
এবারের মতো গত আসরেও পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছিল ভারত। কিন্তু সেবার শেষ চারে কিউইদের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল আসর থেকে। এবারও সেমিফাইনালে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। প্রতিশোধ কি নিতে পারবে ভারত? রোহিত চাইলেন ভাগ্যের সাহায্য।
আজ সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, ‘সেমিফাইনালের মতো ম্যাচে একটু ভাগ্যের সাহায্য দরকার। আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলার চেষ্টা করব। আশা করি, ভাগ্য সাহসীদের সঙ্গ দেবে। ’
চলতি বিশ্বকাপে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেট মূলত আগে ব্যাট করা দলকেই সাহায্য করে বেশি। পরিসংখ্যানও বলছে সেই কথা। প্রথম ইনিংসের গড় রানের থেকে দ্বিতীয় ইনিংসের গড় রান এখানে অনেক কম। এমন পরিস্থিতিতে সেমিফাইনালে টসই কি ম্যাচের নির্ধারক হয়ে দাঁড়াবে?
এমন প্রশ্নের উত্তরে রোহিত বলেন, ‘আমি এখানে অনেক ক্রিকেট খেলেছি। এই (বিশ্বকাপের) ৪-৫টি ম্যাচ দেখে ওয়াংখেড়ের ছবিটা যথাযথ উপলব্ধি করা সম্ভব নয়। ওয়াংখেড়ের গতিপ্রকৃতি নিয়ে খুব বেশি আলোচনা করতে চাই না। তবে আমার বিশ্বাস, সেমিফাইনালে টস গুরুত্বপূর্ণ হবে না। ’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,