editor
প্রকাশিত: 12:50 PM, November 15, 2023
২০২৩ বিশ্বকাপের শুরুতেই টানা দুই ম্যাচ হেরে তীব্র সমালোচনার মুখে পড়েছিল অস্ট্রেলিয়া দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন পারফরম্যান্স কিছুতেই মানতে পারছিলেন দলটির সাবেক তারকারা।
তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। এরপর টানা ৭ ম্যাচ জিতে উঠে যায় সেমিফাইনালেও। আগামীকাল দ্বিতীয় সেমিতে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যারা এবার দাপুটে ক্রিকেট খেলে নজর কেড়েছে। তবে অস্ট্রেলিয়া যে ফর্মে আছে, তাতে আরও একবার প্রোটিয়াদের স্বপ্নভঙ্গ হওয়ার জোর সম্ভাবনা আছে।
বোলিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও অস্ট্রেলিয়ার ব্যাটাররা আছেন দুর্দান্ত ফর্মে। বোলিংয়ে প্যাট কামিন্স কিংবা মিচেল স্টার্করা বড় ভরসা হলেও তারা রান খরচ করেছেন দেদারসে। তবে ব্যাটিংয়ে সেই খরচ পুষিয়ে দিচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শরা। এবারের আসরে সবচেয়ে বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন ‘ম্যাক্সি’।
আসরের লিগ পর্বে আফগান বোলারদের ওপর রীতিমতো ‘কালবৈশাখী ঝড়’ ঝড় বইয়ে দিয়েছিলেন ম্যাক্সওয়েল। ওই ম্যাচে ক্র্যাম্পের তার ব্যাটিং চালিয়ে নেওয়া ছিল দুষ্কর। কিন্তু দলের প্রয়োজনে নিজের ব্যাটকে ‘তলোয়ার’ বানিয়ে কচুকাটা করেছেন এই ডানহাতি ব্যাটার। যদিও বাংলাদেশের বিপক্ষে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমির লড়াইয়ে নামবেন ম্যাক্সওয়েল। সঙ্গে ফিরছেন ওই ম্যাচে বিশ্রামে থাকা ফাস্ট বোলার স্টার্কও।
টানা দাপুটে সব জয়ে আত্মবিশ্বাসের চূড়ায় আছে অস্ট্রেলিয়া। ইডেন গার্ডেনসে এই আত্মবিশ্বাসকে পুঁজি করেই প্রোটিয়াদের বিপক্ষে নামবে অজিরা।
ম্যাচটিকে সামনে রেখে ম্যাক্সওয়েল বলেন, ‘আমরা সবাই আত্মবিশ্বাসী। আমাদের দলে চার জন সেঞ্চুরিয়ান আছে (ম্যাক্সওয়েল, ওয়ার্নার, মার্শ ও ট্রাভিস হেড)। ছেলেরা সবাই সেরা অবস্থায় আছে। বিশেষ কিছু করার জন্য আমরা প্রস্তুত। এর চেয়ে ভালো মঞ্চ আর হয় না। আশা করি, আমরা তাদের (দ. আফ্রিকা) হারানোর মতো অবস্থায় আছি। ‘
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,