editor
প্রকাশিত: 11:19 AM, January 9, 2023
ডিএসএস ডেস্ক :: বিপিএল শুরুর আগেই এই টুর্নামেন্টকে নিয়ে মন্তব্য করেছিলেন সাকিব আল হাসান। যা নিয়ে টালমাটাল হয়ে পড়ে ক্রিকেটাঙ্গন। বিপিএলের সিইও হলে সাকিব মাত্র ১ থেকে ২ মাসে টুর্নামেন্টকে পরিপূর্ণ রূপ দিতে পারবেন। তার এমন বক্তব্যের পর মুখ খুলেছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। স্বাগতম জানিয়েছিলেন সাকিবকে সিইওর দায়িত্ব নিতে।
রোববার (৮ জানুয়ারি) রাতে রুচির আয়োজনে মিট উইথ সাকিব আল হাসান প্রোগ্রামে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে প্রশ্ন করা হয় বিসিবি থেকে তাকে সিইওর দায়িত্ব দেওয়া হলে নেবেন কি না। এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘হলে তো সভাপতি হওয়াই ভালো।’
এর আগে গেল শুক্রবার সংবাদ সম্মেলনে সোহেল জানান, ‘প্রথমেই সাকিবকে স্বাগত জানাই, ওকে ধন্যবাদ। ওর দৃষ্টি থেকে ও বলেছে এবং আগ্রহ প্রকাশ করেছে। আমরা গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে তাকে আসার জন্য স্বাগত জানাই। ও যদি চায় সামনের বছর থেকেই সিইওর এর দায়িত্ব পালন করুক।’
এর আগে গেল বুধবার গালফ অয়েল বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে ১ দিনের জন্য চিফ এক্সিকিউটিভ অফিসারের (সিইও) দায়িত্ব পান সাকিব। সেখানে সাংবাদিকদের সামনে বিপিএল নিয়ে হতাশা প্রকাশ করেন তারকা এ অলরাউন্ডার। তিনি বলেন, ‘আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয় আমার বেশি দিন লাগবে না। আমার ধারণা, ১ থেকে ২ মাস লাগবে সবকিছু ঠিক করতে- ম্যাক্সিমাম। দুই মাসও লাগার কথা নয়। দুই মাস তো অনেক দূরের কথা বলেছি।’
সাকিব এসময় একটি হিন্দি সিনেমার প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘নায়ক মুভিতে দেখেছেন, ১ দিনেও অনেক কিছু করা সম্ভব। যে পারে সে সবসময়ই করতে পারে।’
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,