editor
প্রকাশিত: 12:03 PM, January 9, 2023
ডিএসএস ডেস্ক :: নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাভাষ্য দিতে গতকাল রোববার বাংলাদেশে এসেছেন সাবেক ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার কার্টলি অ্যামব্রোস। তার ঢাকা পৌঁছানোর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওর মাধ্যমে নিশ্চিত করেছে বিসিবি।
বিসিবির সে ভিডিও বার্তায় সাবেক কিংবদন্তি এ পেসার জানিয়ে দিলেন, ‘ধারাভাষ্য আমি উপভোগ করি। তাই দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষায় আছি। এখানে বিপিএলের অংশ হতেই এসেছি। তবে ক্রিকেট খেলতে আসিনি, এমন কিছুর প্রত্যাশা করে ফেলবেন না যেন।’
যদিও ধারাভাষ্যকার হিসেবে অ্যামব্রোস খুব বেশি পরিচিত অথবা জনপ্রিয় নন। তবে ক্যারিবিয়ান ক্রিকেটে সাম্প্রতিক সময়ে নিয়মিতই ধারাভাষ্য দিচ্ছেন তিনি। এছাড়াও গেল বছর বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরেও ধারাভাষ্যকার ছিলেন অ্যামব্রোস। সে সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ দল।
সে স্মৃতি মনে করে অ্যামব্রোস বললেন, ‘খুব বেশি দিন হয়নি, ওরা ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল। আমি ধারাভাষ্য দিয়েছি তখন। ওয়েস্ট ইন্ডিজকে বেশ বাজেভাবে হারিয়েছিল ওরা। বেশ কিছু ভালো ক্রিকেটার আছে এখানে। এবার বিপিএলে ওরা কেমন করে, দেখতে মুখিয়ে আছি।’
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,