editor
প্রকাশিত: 12:00 PM, November 17, 2023
বিশ্বকাপ জয়ের পর রীতিমত উড়ছিল আর্জেন্টিনা। সেই তাদের আজ মাটিতে নামাল উরুগুয়ে। নিজেদের মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের দিয়েছে ২-০ গোলে হারের স্বাদ। এর আগে আলবিসেলেস্তেরা অপরাজিত থেকেছে টানা ১৪ ম্যাচ। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। তাই দ্রুতই এই হারের ক্ষত ভুলে সেই ম্যাচে দুর্দান্ত খেলার আশা জুগিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।
ব্রাজিল ম্যাচকে সামনে রেখে মেসি বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ক্লাসিক। একটি ভিন্ন লড়াই, যার অনেক ইতিহাস আছে। আমাদের জেগে উঠতে হবে এবং ব্রাজিলে অসাধারণ খেলার চেষ্টা করতে হবে। ব্রাজিলকে সবসময়ই সম্মান করি আমরা। মারাকানা স্টেডিয়ামে খেলা সহজ নয়। ‘
উরুগুয়ের কাছে হার নিয়ে মেসি বলেন, ‘আমরা জানতাম যে, কী ধরনের ম্যাচ খেলতে যাচ্ছি। আমাদের জন্য কঠিন ছিল খেলা। খেলার প্রতি তাদের একাগ্রতা ছিল চরমে। মাঝমাঠে শারীরিকভাবে শক্তিশালী ও দ্রুতগতির খেলোয়াড় রয়েছে তাদের। আমরা একদমই স্বাচ্ছন্দ্যবোধ করিনি। যে কারণে তাদের খেলা আমাদেরও গতি বাড়িয়ে দেয়। আপনি দেখছেন তারা কার (উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা) হাতে আছে। সব দল কিংবা ক্লাব এমনকি আর্জেন্টিনা দলেও তার ছাপ খুঁজে পাবেন আপনি। তারা খুব ভালো খেলেছে। আমাদের হারতেই হতো। এটাও একটা পরীক্ষা। ‘
দুর্দান্ত ছন্দে থাকার পরও নিজেদের কখনো অপ্রতিরোধ্য ভাবেননি লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমরা অপ্রতিরোধ্য নই। একথা আগেও বলেছি এবং বারবার বলে যাব। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গিয়েছি বলে যে, কখনো হারব না- এমনটা কখনো ভাবতে পারি না আমরা। সামনে খুবই কঠিন এক ম্যাচে খেলতে নামব। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। আমি মনে করি, এই দলটি বেশ কয়েকবারই কঠিন সময় থেকে ঘুরে দাঁড়ানোর উদাহরণ দেখিয়েছে। ‘
আগামী ২২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,