editor

প্রকাশিত: 12:08 PM, January 9, 2023

দারুণ জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ালো বার্সা

দারুণ জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ালো বার্সা

ডিএসএস ডেস্ক :: উসমান দেম্বেলের একমাত্র গোলে আতলেতিকো মাদ্রিদকে তাদের ঘরের মাঠে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে বার্সেলোনা। এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধার তিনে নিয়ে গেল কাতালান জায়ান্টরা।

রোববার রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোয় লা লিগার ম্যাচে ১-০ গোলে জিতেছে জাভি হার্নান্দেসের দল।

প্রথম ২৫ মিনিটে আক্রমণের বন্যা বইয়ে দেয় বার্সা। প্রথম কয়েকটি প্রচেষ্টা রক্ষণে বাধা পেলেও নবম মিনিটে ডি বক্সের বাইরে থেকে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন শট ঠেকিয়ে দেন আতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাক। এর মিনিটখানেক পরেই বার্সা ফরোয়ার্ড আনসু ফাতির শট স্লাইডে ব্যর্থ করে দেন হোসে হিমেনেস।

একের পর এক আক্রমণে ২২তম মিনিটে এগিয়ে যায় বার্সা। ডিফেন্ডারদের পরাস্ত করে স্বাগতিকদের ডি-বক্সে ঢুকে যান পেদ্রি। নিজে শট না নিয়ে তরুণ এই মিডফিল্ডার বল বাড়িয়ে দেন গাভিকে। তার কাছ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে দূরের পোস্ট দিয়ে জালে জড়িয়ে দেন অরক্ষিত দেম্বেলে।

মিনিট দুয়েক পর ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ হাতছাড়া করেন ডি-বক্সে হিমেনেসের দুর্বল ব্যাক পাস পেয়ে যাওয়া পেদ্রি। গোলরক্ষককে একা পেয়েও শট নেননি তিনি। আর সেই সুযোগে ছুটে এসে তার শট ব্লক করেন আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা।

৩১তম মিনিটে গ্রিজমানের চমৎকার পাসে ইয়োরেন্তের শট আরাউহোর হাতে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। আতলেতিকো পেনাল্টির জোরাল আবেদন করলে ভিএআর দেখে নাকচ করে দেন রেফারি। দুই মিনিট পর ইয়োরেন্তের চমৎকার ক্রসে হেড লক্ষ্যে রাখতে পারেননি উরুগুয়ের ডিফেন্ডার হিমেনেস।

৪২তম মিনিটে ইয়ানিক কারাসকোর চমৎকার পাস ডি-বক্সের সামনে পেয়ে বুলেট গতির শট নেন গ্রিজমান। লাফিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন বার্সেলোনা গোলরক্ষক টের স্টেগেনের। কর্নার থেকে হিমেনেসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে চাপ বজায় রাখলেও জালের খোঁজ আর পায়নি আতলেতিকো।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আতলেতিকোর আক্রমণের তোড়ে চাপে পড়ে যায় বার্সা। ৫৪তম মিনিটে গ্রিজমানের ভলি অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে যায়। ৬২তম মিনিটে প্রতি আক্রমণে লম্বা করে বাড়ানো বলে দেম্বেলের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন সাভিচ। ৭৩তম মিনিটে তরেস জালে বল পাঠালেও অফসাইডে থাকায় মেলেনি গোল।

যোগ করা সময়ে দুই দলই খেলে ১০ জন নিয়ে। কারণ নিজেদের মধ্যে মারামারি করে লাল কার্ড দেখেন ফেররান তরেস ও স্তেফান সাভিচ। দুই মিনিট পর গ্রিজমানের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন আরাউহো। এরপর আর ফিরতে পারেনি আতলেতিকো। ফলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে আতলেতিকো আছে পঞ্চম স্থানে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,