editor

প্রকাশিত: 3:40 PM, March 27, 2022

বড়লেখায় এলডিপি নেতার উপর হামলা

বড়লেখায় এলডিপি নেতার উপর হামলা

বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলাধীন বড়লেখা উপজেলার মুন্সি বাজারে বাংলাদেশ লিবারেল ডেমক্রেটিক পার্টির (এলডিপি) নেতার উপর স্থানীয় আওয়ামী লীগের একদল ক্যাডার হামলা চালিয়েছে। হামলার শিকার মোঃ নজির উদ্দিন স্থানীয় সুফিনগর গ্রামের মৃত আছদ্দর আলীর পুত্র। তিনি এলডিপির স্থানীয় নিজ বাহাদুরপুর ইউনিয়ন শাখার সদস্য। ২৬ মার্চ বিকাল ৪টার দিকে স্থানীয় মুন্সি বাজারে এই ঘটনাটি ঘটে।
জানা যায়, ঘটনার দিন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বড়লেখা উপজেলা শহরে এলডিপির দলীয় অফিসে কর্মসূচী পালন শেষে বাড়ি ফিরছিলেন মোঃ নজির উদ্দিন। বিকাল প্রায় ৪টার দিকে স্থানীয় মুন্সি বাজারের সন্নিকটে আসার পর পূর্ব থেকে উৎপেতে থাকা স্থানীয় আওয়ামী লীগের ৪/৫ জনের একদল ক্যাডার তার পথরোধ করে। এ সময় কোন কিছু বুঝে উঠার পূর্বেই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র লাঠি ও হকিষ্টিক দিয়ে মোঃ নজির উদ্দিন এর উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের বেধড়ক পিঠুনিতে তার মাথা ফেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত হয়। প্রাণ বাঁচাতে চিৎকার দেন মোঃ নজির উদ্দিন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসলে অজ্ঞান অবস্থায় তাকে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে বড়লেখা হলি লাইফ হাসপাতালে প্রেরণ করে।
হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম মোঃ নজির উদ্দিন জানান, স্থানীয় আওয়ামী লীগ ক্যাডার মনির উদ্দিন ও জয়নুল ইসলামের নেতৃত্বে ৪/৫ জনের একটি দল রাজনৈতিক পূর্ব বিরুধের জের ধরে পরিকল্পিত ভাবে প্রাণে মারার উদ্দেশ্যে তার উপর এই হামলা চালিয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে