editor
প্রকাশিত: 12:34 PM, November 25, 2023
দুই বছর পর আবার ঘরের ছেলে ঘরে ফিরছে। ভারতের ক্রিকেটপাড়া আপাতত এই গুঞ্জনে ব্যস্ত। আইপিএলে গুজরাট টাইটান্স ছেড়ে হার্দিক পান্ডিয়া নিজের ঘর মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে আসছেন, এটাই এখন বড় খবর। একাধিক ভারতীয় গণমাধ্যমের পাশাপাশি ক্রিকেটের বিশ্বস্ত মাধ্যম ইএসপিএনক্রিকইনফোর দাবি, শেষ মুহূর্তে বড় চমক না ঘটলে পান্ডিয়া তার পুরোনো দলেই ফিরছেন।
ক্রিকইনফোর প্রতিবেদনে জানিয়েছে, পান্ডিয়াকে কেনা হবে পুরোপুরি নগদ টাকায়। আর এই জন্য মুম্বাইকে ১৫ কোটি রুপি দিতে হবে গুজরাটকে। এর সঙ্গে মুম্বাইকে ট্রান্সফার ফিও দিতে হবে। তবে সেই অঙ্কটা কত, তা অবশ্য জানানো হয়নি। এই ট্রান্সফার ফির ৫০ শতাংশ পেতে পারেন পান্ডিয়া। ধারণা করা হচ্ছে, এটা হতে পারে আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার ফি।
তবে এক হার্দিক পান্ডিয়াকে এত অর্থ খরচ করে দলে ভেড়ানোর কারণে বেশ বড় চ্যালেঞ্জের সামনে পড়বে মুম্বাই। সর্বশেষ নিলামের পর তাদের কাছে আছে এখন ৫ লাখ রুপি। আগামী মৌসুমের নিলামের জন্য তারা আরও ৫ কোটি খরচ করতে পারবে। যার অর্থ, পান্ডিয়াকে দলে ভেড়াতে হলে বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়তে হবে রোহিত শর্মার দলকে। আর সেটা করতে হবে ২৬ নভেম্বরে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটার মধ্যে।
২০১৫ সালে মুম্বাইয়ের হয়েই আইপিএল যাত্রা শুরু হয় পান্ডিয়ার। ২০২২ সালে মেগা নিলামের আগে পর্যন্ত পান্ডিয়া ছিলেন বলিউডের শহরেই। তবে সেবার নিয়ম মেনে চারজন খেলোয়াড় ধরে রাখে মুম্বাই। সেই চারজন ছিলেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরা ও কাইরন পোলার্ডকে।
হার্দিক চলে যান গুজরাট টাইটান্সে। সেবারই অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়ে গুজরাটকে চ্যাম্পিয়ন করেন হার্দিক। পরের মৌসুমেও দলকে ফাইনালে তোলেন এই অলরাউন্ডার। সেবার অবশ্য ফাইনালে চেন্নাইয়ের কাছে হারতে হয় তাদের। এই দুই মৌসুমে গুজরাটের হয়ে ৩০ ইনিংসে ৪১.৬৫ গড় ও ১৩৩.৪৯ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন হার্দিক। রান করেছেন ৮৩৩। আর বল হাতে উইকেট নিয়েছেন ১১টি।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,