editor
প্রকাশিত: 1:11 PM, November 25, 2023
চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহত সবাই কর্ণফুলী গ্যাসলাইনের শ্রমিক ছিলেন।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়্যারলেস বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনার সুজানগর থানার সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে মো. আলমগীর হোসেন (৪৫), একই থানার রায়পুর এলাকার মালেক ব্যাপারীর ছেলে মো. শফিকুল ইসলাম (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকার হুমায়ন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির লরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় একজন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যার। দুর্ঘটনায় আরও এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরকার গণমাধ্যমকে বলেন, লরিচাপায় নিহত তিন শ্রমিকের লাশ হাসপাতাল থেকে থানা হেফাজতে রাখা হয়েছে। চালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত লরিটি পুলিশের হেফাজতে আছে। নিহত ব্যক্তিদের বাড়িতে খবর পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।
এস এ
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ