editor
প্রকাশিত: 9:48 PM, January 10, 2023
ডিএসএস ডেস্ক :: মঙ্গলবার বিপিএলে রংপুর-বরিশাল ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের কারণে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান ও রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। শোনা যাচ্ছে, সোহান এবং সাকিবকে ম্যাচ পারিশ্রমিকের ১৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি আখতার আহমেদ।
ম্যাচ শেষে দুই অধিনায়কই অবশ্য নিজেদের ভুল স্বীকার করেছেন। তবে শাস্তির আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত পোয় যায়নি।
এর আগে দিনের শুরুতে সাকিবের হঠাৎ মাঠে প্রবেশ করার বিষয়ে তার দল ফরচুন বরিশালের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন তা ঠিক হওয়ার পর ব্যাটসম্যানরা কে স্ট্রাইক নেবেন তা ঠিক হয়। এক্ষেত্রে শেখ মেহেদীকে বল করতে আসতে দেখে চতুরঙ্গ ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না, এই নিয়ে কথা বলতে মাঠে প্রবেশ করেন তিনি।’
সাকিব-সোহানেই থেমে থাকেনি বিতর্ক। এই ম্যাচে আউট হয়ে আম্পায়ারের সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ওপেনার এনামুল হক বিজয়। সিকান্দার রাজার বল তার প্যাডে লাগলেও আম্পায়ার আউট দেননি প্রথমে। পরবর্তীতে রিভিউতে আউট হন তিনি। এরপর বেশ কিছুক্ষণ মাঠে হতাশা প্রকাশ করেন বিজয়। মাঠের বাইরেও হতাশা প্রকাশ করেছেন এই ওপেনার।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,