editor
প্রকাশিত: 11:36 AM, December 6, 2023
ঠিকঠাক শুরুটা হলেও বেশিক্ষণ টিকতে পারলেন না দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। থিতু হতে পারেননি মমিনুল হক ও নাজমুল হাসান শান্তও। অল্প রানে বিদায় নিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তারা।
একাদশ ওভারে মিচেল স্যান্টনারের বল ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টায় বল উপরে তুলে দেন জাকির। মিড অনে উইলিয়ামসন ক্যাচ নিলে প্রথম উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ২৪ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন জাকির। পরর ওভারেই জয়কে হারায় বাংলাদেশ। এজাজ প্যাটেলের বল ঠিকঠাক ব্যাটে লাগাতে পারেননি তিনি। ক্যাচ তুলে দিয়ে ৪০ বলে ১৪ রান করে ফেরেন সাজঘরে।
চারে ব্যাট করতে নামা মমিনুলও থিতু হতে পারেননি বেশিক্ষণ। এজাজের তার ব্যাট স্পর্শ করে চলে যায় উইকেটের পেছনে। সহজেই সেটি তালুবন্দি করেন উইকেটকিপার টম ব্লান্ডেল। মমিনুল ফেরেন ১০ বলে ৫ রান করে। কিছুক্ষণের মধ্যেই ফেরেন নাজমুল হাসান শান্ত। রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি। ১৪ বলে ৯ রান করে বিদায় নেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৭ রান।
এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। আগের ম্যাচ জিতে দলটি এগিয়ে আছে ১-০ ব্যবধানে।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,