editor
প্রকাশিত: 5:38 PM, January 11, 2023
ডিএসএস ডেস্ক :: বিশ্বকাপ জয়ের উদযাপন শেষ করে কয়েকদিন আগেই নায়কের বেশে ক্লাবে যোগ দেন লিওনেল মেসি। সপ্তাহ খানেকের মতো অনুশীলনে নিজেকে ঝালাই করে নেওয়ার পর এবার মাঠের লড়াইয়ে নামার পালা আর্জেন্টাইন মহাতারকার। বুধবার রাতে লিগ ওয়ানে অ্যাঙ্গার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে নামতে যাচ্ছেন সদ্য বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।
ঘরের মাঠে অ্যাঙ্গার্সের বিপক্ষে লড়াইটা অবশ্য খুব একটা কঠিন হওয়ার কথা না মেসিদের জন্য। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে মেসিরা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে, অন্যদিকে সমান ম্যাচ খেলে অ্যাঙ্গার্স পয়েন্ট টেবিলের ২০ নম্বরে। পার্ক ডি প্রিন্সেসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
বিশ্বকাপের আগে ক্লাবের হয়ে এই মৌসুমে ১৯টি ম্যাচ খেলেছেন মেসি। তাতে মোট ১২টি গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে বিশ্বকাপের পরে পিএসজির হয়ে দু’টি ম্যাচে খেলেননি মেসি। তার মধ্যে একটি ম্যাচে হেরেছে ক্লাব।
তবে মাঠের খেলার থেকেও প্যারিসের ক্লাবের সঙ্গে মেসির চুক্তির বিষয়টি সম্প্রতি আলোচনায় বেশি আসছে খুব বেশি করে। কারণ পিএসজির সঙ্গে তার ২ বছরের চুক্তি এখন প্রায় শেষের পথে। তবে বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে চুক্তি বাড়াতে চাইছে ক্লাব। তার আগে কয়েকটি ম্যাচে তাকে দেখে নিতে চাইছে ক্লাব ম্যানেজমেন্ট।
এই প্রসঙ্গে পিএসজি কোচ ক্রিস্টোফ গালতিয়ের বলেছেন, ‘আমি শুনেছি মেসির সঙ্গে ক্লাবের কথাবার্তা চলছে। কিন্তু সেটা কত দূর এগিয়েছে তা জানি না। তবে আমার মনে হয় মেসি পিএসজিতে ভাল আছে। ও নিশ্চয়ই এই ক্লাবে খেলতে চাইবে।’
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,