editor

প্রকাশিত: 12:25 PM, December 11, 2023

বার্সাকে হারিয়ে শীর্ষে ফিরল জিরোনা

বার্সাকে হারিয়ে শীর্ষে ফিরল জিরোনা

লা লিগার এ মৌসুমে একের পর এক চমক দেখিয়েই চলেছে জিরোনা। এবার ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে তারা গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে তাদের মাঠেই হারিয়ে দিল।

এবারই প্রথম লিগের ম্যাচে কাতালান জায়ান্টদের হারালো দলটি। সেই সঙ্গে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষেও উঠল তারা।

অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতের ম্যাচটি ৪-২ গোলে জিতেছে সফরকারীরা। আর্তেম দভবিকের গোলে শুরুতে এগিয়ে যায় জিরোনা। পরে বার্সাকে সমতায় ফেরান রবার্ট লেভানদোভস্কি। মিগেল গুতেরেসের গোলে ফের এগিয়ে যায় জিরোরা। পরে ব্যবধান বাড়ান ভালেরি ফের্নান্দেস। যোগ করা সময়ে ইলকাই গিনদোয়ান ব্যবধান কমানোর পর আবার তা বাড়িয়ে নেন ক্রিস্তিয়ান স্তুয়ানি।

পুরো ম্যাচে বল দখল এবং আক্রমণে এগিয়ে ছিল বার্সা। কিন্তু লক্ষ্যের কাছে গিয়ে তাদের হতাশ হতে হয়েছে জিরোনার গোলরক্ষকের দৃঢ়তায়। তৃতীয় মিনিটেই লেভানদোভস্কির শট ফিরিয়ে দেন জিরোনার গোলরক্ষক। দ্বাদশ মিনিটে এগিয়ে যায় জিরোনা। পাল্টা আক্রমণে যাওয়া বার্সার রক্ষণ উন্মুক্ত হয়ে পড়লে সুযোগ কাজে লাগায় সফরকারীরা। ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে পেয়ে জালে পাঠান দভবিক।

১৯তম মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। রাফিনিয়ার কর্নারে জোরালো হেডে জাল খুঁজে নেন পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি। বিরতির আগে দ্বিতীয় দফা এগিয়ে যায় জিরোনা। বক্সে ঢুকে দারুণ শটে গোলটি করেন গুতেরেস।

দ্বিতীয়ার্ধে আক্রমণে জোর দিতে ৬৫তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেস। রাফিনিয়া, ফেলিক্স ও আন্দ্রেয়াস ক্রিস্তেনসেনকে তুলে নেন তিনি। তাদের জায়গায় নামানো হয় ফেরান তোরেস, লামিনে ইয়ামাল ও আলেহান্দ্রো বাল্দেকে। কিন্তু তাতেও সুফল মেলেনি।

৮০তম মিনিটে আরও এক গোল করে ব্যবস্থান ৩-১ করে ফেলে জিরোনা। বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার ভালেরি ফের্নান্দেস। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান কমিয়ে বার্সার আশা জাগিয়েছিলেন গিনদোয়ান। কিন্তু তিন মিনিট পর বদলি নামা স্তুয়ানি বার্সার কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

১৬ ম্যাচে ১৩ জয় ও ২ ড্রয়ে শীর্ষে থাকা জিরোনার পয়েন্ট ৪১। রিয়াল মাদ্রিদ ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে। এ মৌসুমে একমাত্র রিয়ালের বিপক্ষেই হেরেছে জিরোনা। আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা সমান ৩৪ পয়েন্ট করে নিয়ে তিন ও চারে আছে। আতলেতিকো অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,