editor
প্রকাশিত: 8:48 PM, December 11, 2023
চীনের সঙ্গে যৌথ মালিকানায় জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনে একটি সোলার পাওয়ার কোম্পানি প্রতিষ্ঠা করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১১ ডিসেম্বর) মন্ত্রিসভায় এমন সিদ্ধান্তের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, জামালপুর জেলার মাদারগঞ্জে সোলার পাওয়ার কোম্পানি লিমিটেড নামের একটি জয়েন্ট ভেনচার কোম্পানি প্রতিষ্ঠা করা হবে।
তিনি জানান, প্রায় সাড়ে ৩০০ একর জমিতে চীনা একটি কোম্পানি সিআরইসি ইন্টারন্যাশনাল রিনিউয়াবাল এনার্জি কোম্পানি ও বাংলাদেশের বি.আর পাওয়ারজেন লিমিটেডের (বিআরপিএল) যৌথ উদ্যোগে এই কোম্পানি গঠন হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও আরইবির মালিকানাধানী কোম্পানি বিআরপিএল। এই কোম্পানি গঠনের জন্য মন্ত্রিসভা থেকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এটির ৩০ শতাংশ মালিকানা থাকবে বিআরপিএলের আর ৭০ শতাংশ চীনা কোম্পানির। এখানে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা হবে। এ জন্য ২০ বছর মেয়াদি চুক্তি সই হয়েছে।
এই কোম্পানি গঠনের ক্ষেত্রে চীনা কোম্পানির দায়-দায়িত্ব নিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তথ্য পাওয়া যাবে। তবে চীনা কোম্পানি ৭০ শতাংশ মালিকানা থাকলেও পুরো ঋণের দায়িত্ব তাদের। তারা দেশি ও বিদেশি ঋণের দায়িত্ব নেবে। অর্থাৎ এই কোম্পানি গঠনে বাংলাদেশকে কোনো সভরেন গ্যারান্টার দিতে হবে না। পাশাপাশি তাদের আনুপাতিক বিনিয়োগও থাকবে।
6 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, মাদক ও দুর্নীতিমুক্ত, সুস্থ এবং সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত
5 জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পার্টির জাতীয়
5 বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ
8 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, চিকিৎসা পেশা অত্যন্ত দায়িত্বশীল ও মানবিক
7 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে আনন্দ র্যালি ও আলোচনা সভা করেছে সিলেট মহানগর তাঁতীদল। মঙ্গলবার
3 মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও দেশপ্রেমের অনন্য প্রতীক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা
4 * স্বৈরশাসনামলে প্রভাবশালী দুই মন্ত্রী ও এমপিদের ঘনিষ্ঠ ছিলেন লুবানা * চেম্বারের সদস্য এক প্রতিষ্ঠান দিয়ে আর দেশের পক্ষে
5 মো. নুরুল ইসলাম: দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন ও দেড় যুগের রাজপথের ঘামঝরা সংগ্রামের ইতিহাস সঙ্গে নিয়ে