editor
প্রকাশিত: 2:12 PM, December 12, 2023
ইন্টারনেট ব্যবহারকারীরা দিনে একটি বারের জন্য হলেও ঢুঁ মেরে থাকেন গুগলে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ‘সার্চ ইঞ্জিন’টি এবার ২৫ বছরে পূর্ণ করেছে।
এই ২৫ বছরে অ্যাথলেট হিসেবে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। এমনটাই জানিয়েছে গুগল।
মাত্র ১৭ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক হয় রোনালদোর। এরপর কঠোর পরিশ্রম ও দুর্দান্ত পারফরম্যান্সের ফলে নিজেকে নিয়ে গেছেন সেরাদের কাতারে। গড়েছেন অসংখ্য রেকর্ড। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে তার চেয়ে বেশি গোল নেই আর কোনো ফুটবলারের। ৮৬৯ গোল নিয়ে শীর্ষে আছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। ব্যালন ডি’অর জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জনপ্রিয়তার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছেন রোনালদো। গত অক্টোবরে প্রকাশিত রিপোর্টে বলা হয় গুগলে ২০২৩ সালে তাকে খোঁজা হয়েছে ১৯ কোটি ৯৪ লাখ বার। তালিকার দুইয়ে থাকা নেইমারকে ১৪ কোটি ৯ লাখ বার খোঁজা হয়েছে। রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে খোঁজা হয়েছে ১০ কোটি ৪৪ লাখ বার।
এদিকে গত ২৫ বছরে ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ভারতের বিরাট কোহলিকে। ক্রীড়াঙ্গনের মধ্যে ফুটবল খেলাটিকেই বেশি খুঁজেছেন মানুষ। এছাড়া বিশ্বরেকর্ড গড়া মুহূর্তগুলোর মধ্যে শীর্ষে জায়গা করে নিয়েছেন অলিম্পিকে ৮ স্বর্ণজয়ী দ্রুততম মানব উসাইন বোল্ট, টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসন, ভেনাস উইলিয়ামসন ও বিলি জিন কিং।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,