editor

প্রকাশিত: 11:51 AM, January 12, 2023

মানবাধিকার পদক পেলেন আহমেদ আকবর সোবহান

মানবাধিকার পদক পেলেন আহমেদ আকবর সোবহান

ডিএসএস ডেস্ক :: বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মানবাধিকার পদক ও সম্মাননা পেলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষে পদক গ্রহণ করেন দৈনিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ও বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।

বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক ও সম্মাননা তুলে দেন।

৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস ও ৫২তম বিজয় দিবস উপলক্ষে এই পদক ও সম্মাননা দেয় ব্যুরো অব হিউম্যান রাইটস বাংলাদেশ (বিএইচআরবি)।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা মানবাধিকার সংগঠনকে শুধু সমালোচনাই করতে দেখি। কিন্তু ব্যুরো অব হিউম্যান রাইটস বাংলাদেশ মানবাধিকার রক্ষার পাশাপাশি সফল মানুষ ও প্রতিষ্ঠানকেও সম্মানিত করেছে। এ সময় দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে ব্যুরো অব হিউম্যান রাইটস বাংলাদেশ (বিএইচআরবি) এর মহাসচিব মো. শাহজাহান বলেন, যে সব ব্যক্তি ও প্রতিষ্ঠান দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এবং মানবাধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছেন এমন পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক ও সম্মাননা দেওয়া হচ্ছে। পদক ও সম্মাননা দেওয়ার ক্ষেত্রে কোভিডকালে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্মকাণ্ড বিশেষভাবে বিবেচিত হয়েছে।

অনুষ্ঠানে কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান মানবাধিকার ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমরা অনেকেই তা জানি না। যা জানি তা বলতে গেলে শেষ করা যাবে না। বসুন্ধরা গ্রুপের মূলনীতি দেশ ও মানুষের কল্যাণ। অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি বুসন্ধরা গ্রুপকে অনুসরণ করতো তাহলে দেশের চেহারা বদলে যেতো।

ব্যক্তি ক্যাটাগরিতে ও প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে পাঁচ জন করে মোট দশটি পদক ও সম্মাননা দেয় বিএইচআরবি। প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; বসুন্ধরা গ্রুপ; দৈনিক প্রথম আলো; বেক্সিমকো ফার্মা এবং জেএমআই গ্রুপকে পদক ও সম্মাননা দেওয়া হয়।

ব্যক্তি পর্যায়ে পদক ও সম্মাননা দেওয়া হয়—ক্রীড়ায় সাকিব আল হাসান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কমিশনার মাকছুদুর রহমান, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আমিনুর রহমান, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী এবং তরুণ কণ্ঠশিল্পী তাশরিফ খানকে।

বিএইচআরবি-এর সভাপতি ও সাবেক বিচারপতি আবু বকর সিদ্দীকীর সভাপতিত্বে পদক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএইচআরবি-এর মহাসচিব মো. শাহজাহান, গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান প্রমুখ।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের