editor

প্রকাশিত: 1:00 PM, January 12, 2023

বাজারে এলো ইনফিনিক্সের আল্ট্রা-স্পিড স্মার্টফোন নোট ১২ প্রো

বাজারে এলো ইনফিনিক্সের আল্ট্রা-স্পিড স্মার্টফোন নোট ১২ প্রো

নোট ১২ প্রো নামে নতুন স্মার্টফোন বাজারে আনার কথা ঘোষণা করেছে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। ২৫৬ জিবি রম ও ১৩ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যামের এই আল্ট্রা-স্পিড ফোনে থাকছে ৬ এনএম মনস্টার ইঞ্জিন হেলিও জি ৯৯ প্রসেসর।

এ ছাড়া এই ডিভাইসে আছে ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ট্রিপল ক্যামেরা এবং ৬.৭” এফএইচডি+ ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে। ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৪৯৯ টাকায়। ভলকানিক গ্রে, টাসকানি ব্লু এবং আলপাইন হোয়াইট এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাচ্ছে। যা ব্যবহারকারীদের একটি অতুলনীয় অভিজ্ঞতা দেওয়ার মাধ্যমে এটি তরুণদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে সক্ষম হবে।

প্রথমবারের মতো, এই দামের ভেতর পাওয়া যাচ্ছে হেলিও জি ৯৯ প্রসেসর সম্পন্ন একটি হ্যান্ডসেট। হেলিও জি ৯৯ হলো দু’টি হাই-পারফরম্যান্স আর্ম করটেক্স-এ৭৬ প্রসেসরসম্পন্ন একটি অক্টা-কোর সিপিউ, যা ২.২গিগাহার্জ পর্যন্ত ক্লকিং করতে পারে। এ ছাড়া এর উচ্চ সক্ষমতাসম্পন্ন আর্ম মালি জি৫৭-ক্লাস জিপিউ গেমিং ও ভিডিও এডিটিংয়ের মতো কঠিন গ্র্যাফিক্যাল কাজগুলো চমৎকারভাবে সামলাতে পারে। জি ৯৬ ১২ এনএম-এর তুলনায় জি ৯৯ ৬ এনএম প্রসেসরে পাওয়ার খরচ ১০% কমে যায়।

নোট ১২ প্রো-তে আছে ৮ জিবি র‍্যাম, যা মেমোরি ফিউশনের মাধ্যমে ১৩ জিবি পর্যন্ত বাড়ানো যায় এবং ২৫৬ জিবি রম, যা ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যায়। এর ফলে মোবাইল ডিভাইস ব্যবহার করে মাল্টি-টাস্ক করা সহজ হয় এবং ল্যাগ ও ব্যাটারি ড্রেইনেজ কমে যায়। মেমোরি ফিউশন ফিচারের ফলে অ্যাপের স্টার্ট টাইম ৮০২এমএস থেকে কমে ৩০৭এমএস-এ নেমে আসে, ফলে ল্যাগের হার ৬১% কমে যায়।

১০৮ মেগাপিক্সেল সিনেমাটিক ট্রিপল ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাহায্যে নোট ১২ প্রো ব্যবহার করে কোনো ঝামেলা ছাড়াই ঝকঝকে, উজ্জ্বল ও প্রাণবন্ত ছবি তোলা যায়। প্রধান ক্যামেরাটি একটি ১/১.৬৭-ইঞ্চি সুপার লার্জ ইমেজ সেন্সর দিয়ে সজ্জিত এবং ৯-ইন-১ সুপার পিক্সেল সাপোর্ট করে যা একটি সমতুল্য পিক্সেল এলাকাকে ১.৯২ ইউএম-এ পৌঁছাতে সক্ষম করে। এ ছাড়া আল্ট্রা-লার্জ সেন্সিং এরিয়ার ফলে আরও বেশি ফোটন ক্যাপচার ও পর্যাপ্ত আলো নিশ্চিত করা যায়। এর ফলে সব ধরনের আলোতে পরিষ্কার তোলা সম্ভব হয়।

ডিভাইসটিতে আরও আছে প্রফেশনাল নাইট সিন ফটোগ্রাফি মোড ও প্রফেশনাল পোর্ট্রেট মোড।

চমৎকার ৬.৭-ইঞ্চি এফএইচডি+ ট্রু-কালার অ্যামোলেড স্ক্রিনের সাথে এই হ্যান্ডসেট সবসময় দেয় পরিষ্কার ও ঝকঝকে রঙ। ১০০% ডিসিআই-পি৩ কালার গামুট ও ১০০০০০:১ কালার কনট্রাস্ট রেশিওর সাথে নোট ১২ প্রো আরো তীক্ষ্ণ ও বাস্তব রঙ প্রদান করে। ৬০ হার্জ রিফ্রেশ রেট, ১৮০ হার্জ টাচ স্যামপ্লিং রেট, ৯২% স্ক্রিন রেশিও এবং ৩৯৩ পিপিআই ডেনসিটি-র সাথে এই ডিভাইস দিচ্ছে একটি সত্যিকারের ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট অভিজ্ঞতা।

৫০০০ এমএএইচ ব্যাটারির ফলে নোট ১২ প্রো-তে ব্যবহারকারীরা পাচ্ছেন দীর্ঘস্থায়ী ব্যাটারি-লাইফ। ৩৩ওয়াট সুপার চার্জ সুবিধা দিচ্ছে দ্রুত ফোন চার্জ করে নেওয়ার সুযোগ।

এ ছাড়াও, এই ডিভাইসে আছে একটি মনস্টার গেম কিট, যা ব্যবহারকারীদের দেয় দুর্দান্ত স্মার্টফোন গেমিংয়ের অভিজ্ঞতা। এর পাশাপাশি ব্যবহারকারীদের সুন্দর অডিও অভিজ্ঞতা দেওয়ার জন্য নোট ১২ প্রো-তে আছে ডিটিএস স্টিরিও সারাউন্ড সাউন্ডসম্পন্ন ডুয়েল স্পিকার।

ইনফিনিক্সের কান্ট্রি ম্যানেজার লিউ ই বলেন, “নোট ১২ প্রো তরুণদের স্মার্টফোন অভিজ্ঞতাকে বদলে দিতে এসেছে। হেলিও জি৯৯ চিপস-এর উন্নত পারফরম্যান্স এই ডিভাইসকে গেম, অ্যাপ ও দৈনন্দিন কাজের পারফরম্যান্স বাড়িয়ে তুলতে সাহায্য করে। গ্রাহকদের, বিশেষত তরুণদের, সর্বোত্তম গেমিং অভিজ্ঞতা দিতে ইনফিনিক্স দৃঢ়প্রতিজ্ঞ।”

নোট ১২ ২০২৩ নামে নোট সিরিজের আরেকটি নতুন ফোন এনেছে ইনফিনিক্স। মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর, ৮জিবি র‍্যাম যা ১৩জিবি পর্যন্ত বাড়ানো যায়, ৬.৭” এফএইচডি ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা নাইট ট্রিপল ক্যামেরা সিস্টেম সম্পন্ন এই ফোনও তরুণদের প্রিয় হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে। নোট ১২ ২০২৩-এর ৮+১২৮জিবি ভার্সন পাওয়া যাচ্ছে মাত্র ১৯,৯৯৯ টাকায় এবং ৮+২৫৬ জিবি ভার্সন পাওয়া যাচ্ছে মাত্র ২২ হাজার ৯৯৯ টাকায়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের