editor

প্রকাশিত: 1:09 PM, January 12, 2023

এ বছর সর্বোচ্চ সংখ্যক লেট-নাইট ট্রিপ সম্পন্ন করেছে উবার

এ বছর সর্বোচ্চ সংখ্যক লেট-নাইট ট্রিপ সম্পন্ন করেছে উবার

প্রতি বছরের মতো এবারও বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে উবার। সম্প্রতি প্রতিবেদনটি প্রকাশ করা হয়। নিরাপদ যাতায়াত সুবিধার কারণে ব্যবহারকারীরা ঢাকায় এবার সর্বোচ্চ সংখ্যক লেট-নাইট ট্রিপ এবং অফিস আওয়ার ট্রিপ সম্পন্ন করেছে।
২০২২ সালে ১৫ কোটি কিলোমিটার ট্রিপ সম্পন্ন করা, রাইডশেয়ারিং খাতে শীর্ষস্থানীয় সেফটি স্ট্যান্ডার্ড স্থাপন করা, বাংলাদেশের আটটি বিভাগের প্রতিটিতে সার্ভিস চালু করা এবং বাংলাদেশের মহামারি সংকট মোকাবিলায় উবারের সহায়তা — এসব বিষয়গুলো এই প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে।

প্রতিটি রাইডকে নিরাপদ করে তুলতে উবার দৃঢ়প্রতিজ্ঞ। তাই অর্থপূর্ণ উপায়ে তাদের অ্যাপটি ব্যবহার করার মাধ্যমে সমাজকে সাহায্য করছে কোম্পানিটি। এ ছাড়া, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে সাহায্য করা ও চালকদের অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি করা নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। অন্তর্দৃষ্টি ও তথ্যের ভিত্তিতে প্রস্তুতকৃত এই প্রতিবেদনে এসব বিষয় গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে।

সংখ্যার ভিত্তিতে:
১৫ কোটি কিলোমিটার: ২০২২ সালে বাংলাদেশে ১৫ কোটি কিলোমিটার ট্রিপ সম্পন্ন করেছে উবার, যা পৃথিবী থেকে সূর্যের দূরত্বের সমান। শব্দ এই সমান দূরত্ব অতিক্রম করতে সময় নেয় ১৩ বছর ১০ মাস যেখানে উবারের প্রয়োজন হয়েছে মাত্র ১ বছর।

৮টি বিভাগ ও ২০টি শহর: এ বছরে উবারের সার্ভিস বিস্তৃত হয়ে বাংলাদেশের ৮টি বিভাগের ২০টি শহরে পৌঁছে গেছে। বিগত বছরগুলোতে নিরাপদ, ঝামেলামুক্ত ও সাশ্রয়ী যাতায়াতের সুবিধা প্রদান করে যাত্রীদের পছন্দের একটি মাল্টিমোডাল রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে সফলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে উবার।

ব্যস্ততম শহর: ২০২২ সালে দেশের ব্যস্ততম শহর ছিল ঢাকা। উবারের সুবিধাজনক ও নিরাপদ যাতায়াত সুবিধার কারণে এ শহরে এবার সর্বোচ্চ সংখ্যক লেট-নাইট ট্রিপ (রাত ১০টা-সকাল ৬টা) এবং অফিস আওয়ার ট্রিপ (সকাল ৭টা-১১টা এবং বিকাল ৪টা-রাত ৮টা) হয়েছে।

জনপ্রিয় দিন ও তারিখ:

– বাংলাদেশের যাত্রীরা দুপুর ২টা ও সন্ধ্যা ৬টার মধ্যে সবচেয়ে বেশি ট্রিপ বুক করেছেন

– এক দিনে সর্বোচ্চ সংখ্যক ট্রিপ বুক করা হয়েছে ৯ সেপ্টেম্বর। দিনটি ছিল শুক্রবার। এ থেকে বোঝা যায় যে, বাংলাদেশিরা নামাজ আদায় ও প্রিয়জনদের সাথে দেখা করার জন্য এ দিনটি বেছে নিয়েছিলেন।

– একইভাবে, ২০২২ সালে ট্রিপ বুক করার জন্য সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় দিনটি ছিল শুক্রবার

– ট্রিপ বুকের ক্ষেত্রে এ বছরের সবচেয়ে জনপ্রিয় মাস ছিল অক্টোবর। এই মাসে গ্রাহকরা দুর্গা পূজা ও ঈদ-ই-মিলাদুন্নবী একসাথে উদযাপন করেন।

চালকদের প্রশিক্ষণ: বাংলাদেশ পুলিশের সাথে যৌথ উদ্যোগে চালকদের জন্য একটি প্রশিক্ষণ আয়োজন করেছে উবার। এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো চালকদের মধ্যে ট্র্যাফিক আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। প্রশিক্ষণের প্রথম ধাপ পরিচালনা করেছেন বাংলাদেশ পুলিশের দু’জন এবং উবারের একজন প্রতিনিধি। এখানে সড়ক নিরাপত্তা, ট্র্যাফিক আইনকানুন, অফলাইন ট্রিপ, ট্রিপ ক্যান্সেলেশন ও নগদ টাকা ছাড়া ট্রিপ নিতে রাজি না হওয়া ইত্যাদি বিষয়ে চালকদের সচেতন করে তোলা হয়।

বিগত বছরগুলো জুড়ে, যাত্রীদের নিরাপত্তার জন্য উবার অ্যাপে জাতীয় ইমার্জেন্সি নম্বর ৯৯৯, ট্রিপ ও লোকেশন শেয়ার করার জন্য একটি বিশেষ ফিচার এবং একটি সার্বক্ষণিক সেফটি হটলাইন চালু করা হয়েছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের