editor
প্রকাশিত: 11:53 AM, December 17, 2023
সিলেট অঞ্চলের ব্যাংকারদের সৌহার্দ্য ও সম্পৃতির প্রতীক ব্যাংকার্স ক্লাব সিলেট এর উদ্যোগে ফুটসাল প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস শনিবার রাতে শহরতলীর এভালন স্পোর্টস ক্লাব মাঠে ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
ফাইনাল খেলা পরবর্তী বিজয়ী চ্যাম্পিয়ন দলের হাতে ট্রপি তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম। এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এ আয়োজন ছিল ব্যাংকারদের এক মিলন মেলা। শারীরিক ও মানুষিক সুস্থতার জন্য ব্যাংকারদের এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরার্শ প্রদান করেন এবং আয়োজন সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। পরবর্তীতে সবার সহযোগিতায় আন্য কোন ইভেন্ট আয়োজনের অভিপ্রায় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ আহমদ। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকে আঞ্চলিক প্রধান জাকির হোসেন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ ও মো. ইকবাল হাসান, উত্তরা ব্যাংকের উপমহাব্যবস্থাপক আতিকুর রহমান, মার্কেন্টাইল ব্যাংকের অঞ্চল প্রধান দেব জ্যোতি মজুমদার, প্রাইম ব্যাংকের হুমায়ুন কবীর, ইসলামী ব্যাংকের এসভিপি শহীদ আহমদ, ব্র্যাক ব্যাংকের মোহাম্মাদ ইয়াহিয়া, প্রিমিয়ার ব্যাংকের হাবিবুর রহমান টিপু, সীমান্ত ব্যাংকের তারেক মাহমুদ, মেঘনা ব্যাংকের তারমিম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী তামান হাছিব, এছাড়া ক্লাবের মুখ্য সমন্বয়ক আব্দুল হাদী, সিনিয়র সদস্য সৈয়দ নকীব হোসেইন, মোজাদ্দিদ আহমদ, জ্যোতি মোহন বিশ্বাস, দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাহিত্য সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী, সহ প্রচার সম্পাদক আহমদ কবির নাজমী, সাংগঠনিক সম্পাদক আলী আকতারসহ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন ব্যাংকের প্রায় দুইশতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পুরো খেলাটি পরিচালনা করেন সিলেট রেফারি এসোসিয়েশন এর সদস্য শামীম আহমদ, আক্কাছ উদ্দিন আক্কাই ও সালাহ উদ্দিন রাজু।
একই মাঠে গত ২৭ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হওয়া টুর্নামেন্ট বিশ দিনব্যাপী ৮টি দল অংশ নেয়। অংশগ্রহনকারী দল সমুহ সুরমা স্ট্রাইকারস, বরাক ব্লাস্টার, সুলতান অব সুতাংস, যাদুকাটা জাগুয়ারস, সুপার স্টোন সারি, পিয়াইন প্যান্থারস খোয়াই ক্যাপিটালস ও কুশিয়ারা কিকার্স অংশগ্রহণ করে যাদুকাটা জাগুয়ারর্স ও বরাক ব্লাস্টার এর মধ্যে ফাইনাল খেলাটি বিভিন্ন ব্যাংকের বিপুল সংখ্যক ব্যাংকার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলা নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হওয়ায় টাইব্রেকার এ যাদুকাটা জাগুয়ারস কে পরাজিত করে বরাক ব্লাস্টার চেম্পিয়নশীপ ট্রফি অর্জন করে এবং ইসলামী ব্যাংক কর্মকর্তা কামাল উদ্দিন জনি ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও সাজ্জাদ হোসেন ম্যান অব দ্যা ফাইনাল ট্রফি অর্জন করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,