editor
প্রকাশিত: 4:22 PM, December 17, 2023
প্রাকৃতিক সৌন্দর্য্যরে অপরূপ লীলাভূমি ম্যারাথন কক্সবাজার রান ২০২৩ এ ৭.৫ কি.মি দৌড় প্রতিযোগিতায় ফিনিশিং পদক অর্জন করেছেন সিলেটের মো. আরিফ উদ্দিন ওলি।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে কক্সবাজার রান ২০২৩ ও বেটার টুগেদার বাংলাদেশ এর আয়োজনে এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়।
দৌড় প্রতিযোগিতাটি সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট থেকে শুরু হয়ে সুগন্ধা পয়েন্ট হয়ে ডলফিন মোড় ঘুরে আবারও শহরের ঘুনগাছ তলা মোড় হয়ে হলিউডের মোড় ঘুরে পুনরায় লাবনী পয়েন্টে এসে শেষ হয় ।
এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় স্থানীয়, বিদেশী পর্যটকও বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ৪ শত জন নারী-পুরুষ, বৃদ্ধ, যুবক অংশগ্রহণ করেন ।

রবিবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মো. আরিফ উদ্দিন ওলি জানান, প্রথম ১ কি. মি কঠিন ছিলো কারণ প্রথম ট্রেক ছিলো বালুর উপর, আমরা দৌড়াতেই পারছিলাম না, কিন্তু হাল ছাড়িনি এবং আমার চারপাশের কিছু মানুষ ছিল যারা আমাকে সাহস ও অনুপ্রাণিত করেছে। সবার উষ্ণ অভ্যর্থনায় নিজেকে পৌছে দিয়েছি ফিনিশিং লাইনে। সকলের সমন্বিত প্রচেষ্টা ও দোয়ায় আমি ফিনিশিং পদকে সফল হয়েছি এবং সকলের প্রতি ভালোবাসা কামনা করছি। যাতে সবসময় এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি। এ ছাড়াও আমি আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন পদক অর্জন করেছি। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে তুলে ধরতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো।
তিনি এমন আয়োজন যাতে বারবার হয় এমন প্রত্যয় ব্যক্ত করেন এবং যারা উক্ত আয়োজনে সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞাতা জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,