editor
প্রকাশিত: 1:11 PM, December 21, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: অর্জুন পুরস্কার পাবেন মহম্মদ শামি। বাংলার ক্রিকেটারকে অর্জুন পুরস্কার দেওয়ার আবেদন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করার পর ক্রীড়াক্ষেত্রে ভারতের দ্বিতীয় সেরা পুরস্কার পেতে চলেছেন শামি। তিনি ছাড়াও বাংলার টেবিল টেনিস খেলোয়াড় ঐহিকা মুখোপাধ্যায় এবং ইকুয়িস্ট্রিয়ান অনুষ আগরওয়াল অর্জুন পাবেন। ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাবেন সাত্ত্বিক সাইরাজ রানকিরেজি এবং চিরাগশেট্টি। ক্রীড়া ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার খেলরত্ন। দ্বিতীয় পুরস্কার অর্জুন। বিশ্বকাপে শামি ২৪টি উইকেট নেন। এবারের প্রতিযোগিতায় সব থেকে বেশি উইকেট তাঁরই দখলে। তবে ভারতকে ট্রফি এনে দিতে পারেননি শামি।
সূত্রের খবর, বোর্ডের তরফে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে শামির নাম প্রস্তাব করা হয়েছিল। প্রথমে অর্জুন পুরস্কারের তালিকায় তাঁর নাম ছিল না। ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এবারে ধ্যানচাঁদ পুরস্কার পাচ্ছেন শুধু চিরাগ এবং সাস্তিক। অর্জুন পুরস্কার পাচ্ছেন মোট ২৬ জন। শামি, ঐহিকা এবং অনুষ ছাড়াও সেই তালিকায় রয়েছেন ওজাস প্রবীণ দেওতালে (তিরন্দাজ), অদিতি গোপীচাঁদ স্বামী (তিরন্দাজ), শ্রী শ্রীস্কর (অ্যাথলেটিক্স), পারুল চৌধুরী (অ্যাথলেটিক্স), মহম্মদ হুসামুদ্দিন (বক্সার), আর বৈশালী (দাবাড়ু), দিব্যকৃতী সিংহ (ইকুয়িস্ট্রিয়ান), দীক্ষা ডগর (গল্ফার), কৃষ্ণ বাহাদুর পাঠক (হকি), সুশীলা চানু (হকি), পবন কুমার (কবাডি), ঋতু নেগি (কবাডি), নাসরিন (খোখো), পিংকি (লনবল), ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর (শুটিং ), এষা সিংহ ( শুটিং), হরিন্দর পাল সিংহ সান্ধু (স্কোয়াশ), সুনীল কুমার ( কুস্তি), অন্তিম পঙঘল (কুস্তি), রোশিবিনা দেবী উশু), শীতল দেবী (প্যারা)…।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,