editor

প্রকাশিত: 7:18 PM, December 21, 2023

নির্বাচনে অতিরিক্ত সমস্যা দেখছেন ডিএমপি কমিশনার

নির্বাচনে অতিরিক্ত সমস্যা দেখছেন ডিএমপি কমিশনার

অন্যান্য জাতীয় নির্বাচনের সময় অংশীজন ও আইন-শৃঙ্খলা বাহিনীর একমুখী সমস্যা থাকে জানিয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, এবারের নির্বাচনে আরেকটি অতিরিক্ত সমস্যা রয়েছে, সেটি হচ্ছে আতঙ্ক সৃষ্টি করার একটি পরিবেশ।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে ঢাকা অঞ্চলের সকল ওসি, ইউএনও ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোট প্রতিহত করার জন্য অসহযোগ আন্দোলন, কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আপনাদের অবস্থান কী হবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যান্য জাতীয় নির্বাচনের সময় অংশীজন ও আইন শৃঙ্খলা বাহিনীর একমুখী সমস্যা থাকে, সেটা হলো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকদের আচরণবিধি মানতে বাধ্য করা, সহিংসতা এড়াতে যে সমস্ত কার্যক্রম নিতে হয় সেগুলো। এবারের নির্বাচনে আরেকটি অতিরিক্ত সমস্যা, সেটি হচ্ছে আতঙ্কের একটি পরিবেশ সৃষ্টি করা। দু’টি দলের আহুত প্রোগ্রামকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ এই সমস্ত সংকাগুলো মোকাবেলা করে সুষ্ঠু নির্বাচনি পরিবেশ গড়ে তোলার মতো একটি অবস্থান, ক্যাপাবিলিটি সবকিছুই তাদের রয়েছে। এজন্য প্রস্তুতিও রয়েছে।

হাবিবুর রহমান বলেন, নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারসহ যারা রয়েছেন তাদের সঙ্গে নিয়ে যেসমস্ত কার্যক্রম পরিচালনা করা দরকার সে সমস্ত কার্যক্রম ইসি থেকে সিইসি মহোদয় বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছেন। এই আয়োজনটি ঢাকা বিভাগীয় কমিশনারের। অর্থাৎ নগর, মহানগর ও আশেপাশের কয়েকটি জেলা নিয়ে। সে সমস্ত কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভাও বলা যেতে পারে। যাতে কোনো সহিংসতা না হয় এবং তৃতীয় পক্ষ যেন কোনো ধরনের সমস্যা সৃষ্টি করতে না পারে এবং সমস্যা সৃষ্টি করলে কী ব্যবস্থা নেয়া হবে তা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।

ভোটকেন্দ্রে সকালে ব্যালট পেপার পাঠানোর বিষয়ে তিনি বলেন, ইসির নির্দেশনা মানতে সকলে বাধ্য। যারাই ইসির অধীনে কাজ করছে, তারাই এটি মেনে নিয়েছে যে, আগেরদিন নির্বাচনি অন্যান্য উপকরণ আগের দিন যাবে, সকালে যাবে ব্যালট।

এজন্য নির্বাচন কমিশন আগে এটা করেছে। এতে কোনো সমস্যা হবে না। সকলের প্রচেষ্টা থাকলে এই ভোটযুদ্ধ সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো।

পুলিশের রদবদলের বিষয়ে তিনি বলেন, প্রশাসনের নিরপেক্ষতা সম্পূর্ণ বজায় রয়েছে। সকলেই ইসির নির্দেশনায় কাজ করতে বদ্ধপরিকর।

ভোটারদের ভোটকেন্দ্রে আসতে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, উৎসবমুখর ভোটের আয়োজন করতে পুলিশ অনেকখানি সফল হয়েছে। সবাই একসাথে হয়ে একটি উৎসবমুখর ভোট উপহার দিতে পারবো।অতীতের মতো এবারও অবাধ, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে বলে আমি মনেকরি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ