editor
প্রকাশিত: 12:00 PM, December 24, 2023
বরিশালের উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রলিচালক সোহরাব কবিরাজ ও তার সহযোগী রুবেল হাওলাদার।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। পথে নতুন শিকারপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির (থ্রি হুইলার টাইপ নসিমন/করিমন) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালক সোহরাব ও তার সহযোগী রুবেল নিহত হন। এ সময় বাসের অন্তত সাতজন যাত্রী আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
বাস ও ট্রলি জব্দ করা হয়েছে জানিয়ে ওসি জানান, মহাসড়কটিতে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা খুবই কম ছিল। আর অবৈধ যানবাহন হিসেবে পরিচিত ট্রলিটি সড়কের মাঝ বরাবর দিয়ে যাচ্ছিল। সেইসঙ্গে দুর্ঘটনার সময় বাসের গতিও বেশি ছিল। যার কারণে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি সড়কের অপর পাশে গাছের ওপর আছড়ে পড়ে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ