editor
প্রকাশিত: 10:44 PM, January 13, 2023
সমাজ সেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২২ পেলেন রাউজান উপজেলা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের বিশিষ্ট সমাজ হিতৈষী, সংগঠক লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া।
শুক্রবার (১৩ জানুয়ারি) মাদার তেরেসা রিসার্চ সেন্টার আয়োজিত ঢাকা শিশু কল্যাণ পরিষদের ভিআইপি কনফারেন্স হলে “আমাদের মুক্তিযুদ্ধে মাদার তেরেসার অবদান শীর্ষক আলোচনা সভা ও মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড” প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান গোলাম কাদের।
প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, প্রধান আলোচক বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাহেদ মন্তাজ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কবি ও কথাসাহিত্যিক অর্ণব আশিক, কবি ও কথাসাহিত্যিক সিরাজুল ইসলাম এফসিএ, কবি ও কথাসাহিত্যিক গাজী মজিবুর রহমান মিন্টু, বাংলাদেশ কৃষকলীগের সহ-আইন বিষয়ক সম্পাদক এড. রাবেয়া হক, বিনা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুল আলম মিঠু, শাহজালাল কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার ড. মশিউর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির সদস্য হামিদুল আলম সখা, কোরবাণীগঞ্জ মডেল থানা প্রেস ক্লাবের সভাপতি এড. এনামুল হক, লেখক মোঃ নাসিরুজ্জামান নাসির, সমাজসেবক লায়ন খুশি মোহন বিশ্বাস, স্বাধীন হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ. এম জামাল উদ্দিন, সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ।
স্বাগত ভাষন প্রদান করেন সমন্বয়ক অমর হাওলাদার। অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে অভিব্যক্তি প্রকাশ করেন ভদন্ত সুমনবংশ মহাথের, ভদন্ত দেবশ্রী মহাথের, জাতীয় নারী ফুটবলার রেহেনা পারভিন প্রমূখ।
উল্লেখ্য অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট জনদের মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের