editor
প্রকাশিত: 11:37 AM, December 25, 2023
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাবেক উইন্ডিজ অলরাউন্ডার কাইরন পোলার্ডকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে বেশ নামখ্যাতি আছে পোলার্ডের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি বিশ্বকাপ জিতেছেন তিনি। এছাড়া আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে জিতেছেন পাঁচটি শিরোপা। আগামী বিশ্বকাপ যেহেতু ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। তাই তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এক বিবৃতিতে ইসিবি জানায়, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ড পুরুষ দলের সহকারী কোচ হিসেবে যোগ দেবেন পোলার্ড এবং স্থানীয় কন্ডিশন সম্পর্কে নিজের অভিজ্ঞতা প্রদান করবেন। ওয়েস্ট ইন্ডিজের ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ সাফল্যের অংশ ছিলেন পোলার্ড এবং এই ফরম্যাটে ছয়শ’র বেশি ম্যাচ খেলার বিপুল অভিজ্ঞতা আছে তার। ‘
কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। বিশ্বকাপ খেলার জন্য চলতি বছরের জুনে আবারও এখানে যেতে হবে হবে তাদের। সবশেষ আসরে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল তারা। তাই তাদের ওপর এবার প্রত্যাশার চাপ বেশিই থাকবে আগের তুলনায়।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,