editor
প্রকাশিত: 4:25 PM, December 27, 2023
নিউজিল্যান্ডে কখনই টি-টোয়েন্টি ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের। ওয়ানডেতেও জয় এসেছে মাত্র সবশেষ ম্যাচেই। এবার সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে সেই জয় অর্জন করল বাংলাদেশ। এনিয়ে গত দুই বছরে ক্রিকেটের তিন সংস্করণেই নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারাল বাংলাদেশ।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে এসেছে সেই আরাধ্য জয়। স্বাগতিকদের মাত্র ১৩৪ রানে আটকে দিয়ে বাংলাদেশ সেই রান টপকে যায় ৫ উইকেট হারিয়ে।
বাংলাদেশের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন লিটন দাস। তার হার না মানা ৪২ রানে বাংলাদেশ পৌঁছে যায় জয়ের বন্দরে। শেষ দিকে তাকে দারুণ সঙ্গ দেন মাহেদি।
টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান নাজমুল হোসেন শান্ত। শেখ মাহেদি হাসান ও শরিফুল ইসলামের দারুণ শুরুর পর মোস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ডকে বেশি দূর যেতে দিল না বাংলাদেশ। ৯ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৩৪ রান।
১৬ মাস পর একাদশে ফিরে প্রথম ওভারেই আঘাত করেন মাহেদি। পরের ওভারে জোড়া শিকার করেন শরিফুল। মাত্র ১ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। এর আগে কখনও এত কম রানে ৩ উইকেট হারায়নি তারা।
পাওয়ার প্লেতে আরও একবার উইকেট পান মাহেদি। ২০ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় কিউইরা। সেখান থেকে জিমি নিশামের ২৯ বলে ৪৮ রানের ইনিংসে একশ পার করে তারা।
মাঝের ওভারে বাংলাদেশকে এগিয়ে দেন মোস্তাফিজ। নিশামের পর টিম সাউদির উইকেট নেন তিনি।
শরিফুল নেন সর্বোচ্চ ৩ উইকেট। মাহেদি ও মোস্তাফিজ করেন ২টি করে শিকার। ৪ ওভারে মাহেদি ১৪ ও মোস্তাফিজ দেন ১৫ রান।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৩৪/৯ (অ্যালেন ১, সাইফার্ট ০, মিচেল ১৪, ফিলিপস ০, চ্যাপম্যান ১৯, নিশাম ৪৮, স্যান্টনার ২৩, মিলনে ১৬*, সাউদি ৮, সোধি ২, সিয়ার্স ১*; মাহেদি ৪-০-১৪-২, শরিফুল ৪-০-২৬-৩, তানজিম ৪-০-৪৫-১, মোস্তাফিজ ৪-০-১৫-২, রিশাদ ৩-০-২৪-১, আফিফ ১-০-৯-০)
বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১৩৭/৫ (লিটন ৪২*, রনি ১০, শান্ত ১৯, সৌম্য ২২, হৃদয় ১৯, আফিফ ১, মাহেদী ১৯*)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,