editor
প্রকাশিত: 11:12 AM, December 28, 2023
ট্রাভেল টেক প্রতিষ্ঠান শেয়ারট্রিপ লাইফস্টাইল পণ্য কেনাকাটায় ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। এরই অংশ নিজেদের লাইফস্টাইল ক্যাম্পেইনে ১২টি স্বনামধন্য ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব করেছে শেয়ারট্রিপ।
শেয়ারট্রিপের লাইফস্টাইল ক্যাম্পেইনে যুক্ত হওয়া ব্র্যান্ডগুলো হলো- আড়ং, বাটা, ক্যাটস আই, চা টাইম, হইচই, খাজানা মিঠাই, লা মোড, রিয়েলমি, স্টুডিও চিজকেক, স্টুডিও কটন ক্যান্ডি, সিম্ফনি ও ভিভো। গত সোমবার থেকেই জনপ্রিয় এ ব্র্যান্ডগুলো শেয়ারট্রিপের ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত হয়েছে।
ব্র্যান্ডগুলোর ডিসকাউন্ট অফার ১০ জানুয়ারি পর্যন্ত প্রযোজ্য থাকবে। এ সময়ে ব্যবহারকারীরা শেয়ারট্রিপ অ্যাপ ব্যবহার করে তাদের পছন্দের লাইফস্টাইল পণ্যে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন।
এ ক্যাম্পেইন নিয়ে শেয়ারট্রিপের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক বলেন, আমাদের যাত্রা সময়ের সঙ্গে বিকশিত হয়েছে। শেয়ারট্রিপ এখন শুধুমাত্র আর ট্রাভেল অ্যাপই না, আমরা এখন ব্যবহারকারীদের লাইফস্টাইলের সঙ্গী। এ ক্যাম্পেইন শেয়ারট্রিপ ব্যবহারকারীদের জীবনযাত্রার সার্বিক অভিজ্ঞতা দেওয়ার প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রমাণ।
ক্যাম্পেইন চলাকালে, ব্যবহারকারীরা ফুটওয়্যার কেনার ক্ষেত্রে বাটায় ৩০ শতাংশ, লা মোডের পণ্যে ১৩ শতাংশ এবং ক্যাটসআইয়ের পণ্যে ১০ শতাংশ ছাড় উপভোগ করবেন। এ ক্যাম্পেইনে আড়ং দিচ্ছে ১০ শতাংশ ছাড়। হইচইয়ের সাবস্ক্রিপশন ফি-তে পাওয়া যাবে ৫০ টাকা ছাড়; অন্যদিকে, খাজানা মিঠাইয়ের সব পণ্যে ১২ শতাংশ এবং চা টাইমে উপভোগ করা যাবে ১৫ শতাংশ ছাড়। এছাড়াও, স্টুডিও চিজকেক এবং স্টুডিও কটন ক্যান্ডিতে ব্যবহারকারীরা উপভোগ করবেন ১৩ শতাংশ ছাড় সুবিধা।
পাশাপাশি, শেয়ারট্রিপের এ ক্যাম্পেইনের মাধ্যমে সিম্ফনি, ভিভো ও রিয়েলমির স্মার্টফোন ক্রয়ে উপভোগ করা যাবে ১ হাজার টাকা পর্যন্ত ছাড়।
এস এ
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে