editor
প্রকাশিত: 3:01 PM, January 14, 2023
ডিএসএস ডেস্ক :: গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় প্রথম দুই দিনে ছয়জন মুসল্লির মৃত্যু হয়েছে। ছয়জন মুসল্লির মধ্যে সিলেটের নুরুল হক (৬৩) নামে মুসল্লি রয়েছেন। শুক্রবার রাত ৯টা থেকে শনিবার (১৪ জানুয়ারি) দুপুর পর্যন্ত বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে আরও ৩ মুসল্লির।
তারা হলেন- খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (৭০), চট্টগ্রামের রাউজান সদরের আব্দুর রশিদের ছেলে আব্দুর রাজ্জাক (৭০) এবং নরসিংদীর মনোহরদী থানার মাছিমপুর এলকার রহমতুল্লাহর ছেলে হাবিবুর রহমান হবি (৭০)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা ময়দানের মরদেহের জিম্মাদার মাওলানা মোহাম্মদ শাকের।
মাওলানা মোহাম্মদ শাকের বলেন, শুক্রবার রাত ৯টায় মোফাজ্জল হোসেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আব্দুর রাজ্জাক এবং শনিবার সকাল সাড়ে ৭টায় হাবিবুর রহমান মারা গেছেন। তারা প্রত্যেকেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।
তিনি আরও বলেন, ইজতেমা ময়দানে মৃতদের জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে যাত্রাবাড়ীর আক্কাস আলী (৫০), বৃহস্পতিবার সকালে গাজীপুরের আবু তৈয়ব (৯০) ও সিলেটের নুরুল হক (৬৩) নামে মুসল্লির মৃত্যু হয়।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের