editor

প্রকাশিত: 2:27 PM, January 16, 2023

বিদ্যুতের পর এবার বাড়তে পারে গ্যাসের দাম

বিদ্যুতের পর এবার বাড়তে পারে গ্যাসের দাম

ডিএসএস ডেস্ক :: বিদ্যুতের পর এবার বাড়তে পারে গ্যাসের দাম। খুচরা পর্যায়ে এই দাম বৃদ্ধির হার ১৭ শতাংশ হতে পারে। জানা গেছে, গ্যাসের দাম বাড়াতে তিতাসসহ বিতরণ সংস্থাগুলো গ্যাসের দাম ও বিতরণ খরচের সমন্বয় চেয়ে সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন করে গ্যাসের দাম বাড়ানো হলে সবচেয়ে বড় ধাক্কা আসবে শিল্প খাত, বিদ্যুৎ উৎপাদন ও ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রগুলোতে। মূল্যস্ফিতি বাড়ার আশঙ্কা দেখা দিতে পারে ভোক্তা পর্যায়ে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলছে, শিল্প ও ছোট আকারের ক্যাপটিভ বিদ্যুৎ ইউনিটগুলো এখন প্রতি ঘনমিটার গ্যাসের জন্য যে ১১ দশমিক ৭৮ টাকা দিচ্ছে, তা একসঙ্গে বেড়ে ২৪ টাকায় গিয়ে ঠেকবে।

প্রস্তাবিত মূল্য অনুযায়ী, এক চুলা ব্যবহারে প্রতি মাসে খরচ বর্তমান মূল্যের সঙ্গে যোগ হবে ১৬৮ টাকা। দুই চুলা ব্যবহারে বর্তমান মূল্যের সঙ্গে যোগ হবে ১৮৩ টাকা।

সূত্র মতে, বর্তমানে দিনে মোট ১ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে। বাকি ৮ থেকে ৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস থেকে মেটানো হতো। কিন্তু বিশ্ববাজারে জ্বালানির দাম উর্ধ্বমুখী থাকায় আপাতত এলএনজি আমদানি বন্ধ রাখা হয়েছে।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে জ্বালানির এই বাড়তি দামের কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে (এলএনজি) সবচেয়ে বেশি লোকসান গুণতে হচ্ছে সরকারকে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরে এলএনজির জন্য প্রায় ১০ হাজার কোটি টাকা ভর্তুকির দরকার হবে। এখন খোলাবাজার থেকে প্রতি এমএস বিটিইউ এলএনজি ৩২ থেকে ৩৬ ডলারের নিচে কেনা সম্ভব হচ্ছে না।

বাড়তি দামে তিনটি এলএনজি কার্গো কেনা হচ্ছে। আর এতে সরকারের দুই হাজার কোটি টাকার বেশী খরচ হচ্ছে। এর বাইরে জ্বালানি তেলেও বিপুল লোকসান গুণতে হচ্ছে সরকারকে। এই পরিস্থিতিতে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়িয়ে আমদানিকৃত জ্বালানির ঘাটতি পূরণের চেষ্টা করার পরিকল্পনা করছে সরকার।

জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের মূল্য বৃদ্ধির পর চলতি ২০২৩ অর্থবছরে জ্বালানি খাতে সরকারের দেওয়া ৬ হাজার কোটি টাকা ভর্তুকি অনেকটাই কমে যাবে।

সবশেষ, ২০১৯ সালে প্রাকৃতিক গ্যাসের দাম ৩২ শতাংশ বাড়িয়েছিলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা ওই বছরের ১ জুলাই থেকেই কার্যকর করা হয়। ওই সময় আবাসিক খাতে দুই চুলার খরচ ৮০০ থেকে বাড়িয়ে করা হয় ৯৭৫ টাকা আর এক চুলার খরচ ৭৫০ টাকা থেকে বেড়ে দাঁড়ায় ৯২৫ টাকা। এরপর ২০২২ সালের জুনে গ্যাসের ২৩ শতাংশ দাম বাড়াতে বিইআরসি গণশুনানির পর ঘোষণা দিলেও তা কার্যকর করা হয়নি।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের