editor
প্রকাশিত: 4:51 PM, January 2, 2024
প্রতিনিধি মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামী লীগ প্রার্থী,বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী এমপিকে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের প্রার্শ্ববর্তী কিবরিয়া স্কয়ার এলাকায় আয়োজিত এক পথসভায় এ আহ্বান জানান।
শেখ ফজলে শামস পরশ সেখানে বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবমুখী ও পরিপক্ব একটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। এখানে কোনো ভাঁওতাবাজি নাই, প্রতারণা নাই।’ এই ইশতেহার বাস্তবায়ন ও আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এডভোকেট মাহবুব আলীকে আবারও জয়ী করার আহ্বান জানিয়ে শেখ পরশ বলেন, ‘সততার মানদণ্ডে শেখ হাসিনার নৌকার কান্ডারি মাহবুব আলী ত্রি-সীমানায় কেউ নেই।’
এ সময় তিনি ভোটারদের কেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক নেতাকর্মী কমপক্ষে ২০জন করে ভোটার নিয়ে কেন্দ্রে যাবেন। এডভোকেট মাহবুব আলী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে সারাদেশে গণজোয়ার তৈরি হয়েছে। ৩৬০ আউলিয়ার পূর্ণভূমি বৃহত্তর সিলেট বিভাগের প্রবেশদার মাধবপুর -চুনারুঘাটেও একই অবস্থা।
এস এ
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
2 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
3 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
2 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
1 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
5 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
6 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
4 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে