editor

প্রকাশিত: 8:55 PM, January 2, 2024

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়: শফিক চৌধুরী

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়: শফিক চৌধুরী

7

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। এই সরকার মানুষের জীবনমান উন্নত করেছে।

তিনি মঙ্গলবার (২ জানুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেটের বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের রামধানা গ্রামে, খাজাঞ্চী ইউনিয়নের আটগ্রাম বাজারে, দশঘর ইউনিয়নের পীরেরবাজারে স্বাধীনতা ও উন্নয়নের ‘নৌকা’ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

6

তিনি আরও বলেন, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যচ্ছে আওয়ামী লীগ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভিশন ২০২১ সফল হয়েছে, দেশ এখন ডিজিটাল। তিনি এখন উন্নয়নশীল দেশে পরিনত করতে ২০৪১ ভিশন দিয়েছেন। তাই আমাদের উচিত আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনা।

3

অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, নাজনীন হোসেন, কার্যনির্বাহী সদস্য শাহাদাৎ রহিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সদস্য মকদ্দুছ আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, জনসংযোগ সম্পাদক ররিন পাল, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরুল হক লালা মিয়া, বার্মিহাম আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, এনআরবি ব্যাংকের ডাইরেক্টর প্রবাসী মনির আলী, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সুয়েব শিকদার।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়: শফিক চৌধুরী

5

দশঘর ইউনিয়নের পীরের বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তৈমুছ আলী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রুবেল আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সহ অর্থ সম্পাদক দুলাল মিয়া। এসময় অনুষ্ঠানগুলোতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

3

এস এ

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

3 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

1 মো: আল-আমিন মিয়া 8 সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

2 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

1 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

2 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

7 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

2 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

1
7