editor
প্রকাশিত: 9:16 PM, January 2, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে আর বাড়ি ফেরা হল না। ভারতে এসে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু বাংলাদেশি এক মহিলার। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রানীনগরের মোহনগঞ্জ বাহার পাড়ায় নেমেছে শোকের ছায়া।
মৃত টুলুওয়ারা বিবি (৪৬) বাংলাদেশের রাজশাহীর উজিরপুকুর করকরিহাটের বাসিন্দা। দেড়মাস আগে ওই মহিলা স্বামীর সঙ্গে রানীনগরের বাহারপাড়া এলাকায় তাঁর মামাতো ভাই পালু বাহারের বাড়িতে বেড়াতে আসেন। কয়েকদিন পর তাঁর স্বামী বাংলাদেশে ফিরে গিয়েছেন।
সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় তাঁর মামাতো ভাইয়ের বাড়িতে যান। সেখান থেকে ফিরে শৌচালয়ে ঢোকেন। তিনি পড়ে যান। অসুস্থ হয়ে পড়েন। মৃতার আত্মীয়া লালমন বিবি সাংবাদিকদের জানান, ” আমার মাসি আচমকা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে রানীনগরের গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।তবে রাস্তাতেই প্রাণ হারান তিনি।” হৃদরোগে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। ইতিমধ্যেই বাংলাদেশে জানানো হয়েছে মৃত্যু সংবাদ।
পুলিশের তরফে জানানো হয়েছে, ওই মহিলার কাছে বৈধ পাসপোর্ট ছিল। তাই দেহ ফেরত পাঠানোর ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট
এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের মারধরের অভিযোগ
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।